মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“আমি তো অভিসম্পাতকারীরূপে প্রেরিত হইনি; বরং প্রেরিত হয়েছি রহমত স্বরূপ”।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللهِ ادْعُ عَلَى المُشْرِكِينَ قَالَ: «إِنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا، وَإِنَّمَا بُعِثْتُ رَحْمَةً».
আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিতত, তিনি বলেন, রাসূলুল্লাহকে বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি মুশরিকদের উপর বদদু’আ করুন। তিনি বললেন, “আমি তো অভিসম্পাতকারীরূপে প্রেরিত হইনি; বরং প্রেরিত হয়েছি রহমত স্বরূপ”।
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করার অনুরোধ করা হলে, তিনি বললেন: আমি আল্লাহর পক্ষ থেকে লানতকারী হিসেবে প্রেরিত হইনি, যে মানুষের বিরুদ্ধে বদদোয়া করব, তাদের আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দেব এবং তাদের কল্যাণ থেকে বঞ্চিত করব। আমি এ উদ্দেশ্যে প্রেরিত হইনি। বরং আমি প্রেরিত হয়েছি যাতে আমি মানুষের জন্য, বিশেষ করে মু’মিনদের জন্য, কল্যাণ ও রহমতের কারণ হতে পারি।

শিক্ষা
  1. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্রের পরিপূর্ণতা।
  2. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করে গালি ও অভিশাপ থেকে জিহ্বাকে পবিত্র রাখার গুরুত্ব।
  3. এতে অভিশাপ দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
  4. মানুষের উপর দয়া প্রদর্শনের প্রতি উৎসাহ প্রদান।
সূত্র

صحيح مسلم (4/ 2006) (2599). المفهم لما أشكل من تلخيص كتاب مسلم (6/ 582). البحر المحيط الثجاج في شرح صحيح الإمام مسلم بن الحجاج (40/ 683).

HadeethEnc.com-এ এই হাদীস
নববী আদর্শ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com