আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: «يَقْبِضُ اللَّهُ الأَرْضَ، وَيَطْوِي السَّمَوَاتِ بِيَمِينِهِ، ثُمَّ يَقُولُ: أَنَا المَلِكُ، أَيْنَ مُلُوكُ الأَرْضِ».
“আল্লাহ জমিনকে মুষ্টিতে ধারণ করবেন আর আসমানসমূহ কে তাঁর ডান হাতে ভাজ করে রাখবেন। তারপরে বলবেন: আমিই মালিক। কোথায় দুনিয়ার মালিকেরা (রাজা-বাদশাহরা)?”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন, আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন জমিনকে মুষ্টিতে ধারণ করে একত্রিত করবেন আর আসমানসমূহ কে তাঁর ডান হাতে গুটিয়ে, একটিকে অপরটির উপর ভাঁজ করে দিবেন এবং সেগুলোকে ধ্বংস করে দিবেন। তারপরে বলবেন: আমিই মালিক। কোথায় সব দুনিয়ার মালিকেরা (রাজা-বাদশাহরা)?
শিক্ষা
হাদীসে স্মরণ করে দেওয়া হয়েছে যে, আল্লাহর রাজত্বই একমাত্র অবশিষ্ট থাকবে আর অন্যদের রাজত্ব শেষ হয়ে যাবে।
আল্লাহর মহিমা, তাঁর মহান কুদরত, কর্তৃত্ব এবং তাঁর পূর্ণ রাজত্ব।
সূত্র
صحيح البخاري (6/ 126) (4812)، صحيح مسلم (4/ 2148) (2787)، فتح الباري (13/367)، عمدة القاري شرح صحيح البخاري (23/ 101)، البحر المحيط الثجاج (43/324).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com