শয়তানের ওয়াসওয়াসা জনিত কারণে মুমিনের কাছে যেসব প্রশ্নের উদ্রেক হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর একটি কার্যকর চিকিৎসা সম্পর্কে সংবাদ প্রদান করছেন। শয়তান বলে: এটা কে সৃষ্টি করেছে? এটা কে সৃষ্টি করেছে? আসমান কে সৃষ্টি করেছে? কে জমিন সৃষ্টি করেছে? মুমিন তখন দীন, ফিতরাত ও বিবেকসূলভ উত্তর দিতে থাকে: আল্লাহ। কিন্তু শয়তান এ পর্যায়ে ওয়াসওয়াসার সীমা বন্ধ করে না; বরং সামনে এগিয়ে এক পর্যায়ে জিজ্ঞাসা করে: তোমার রবকে কে সৃষ্টি করেছে? উক্ত পর্যায়ে মুমিন ব্যক্তি এ জাতীয় ওয়াসওয়াসা তিনটি উপায়ে প্রতিহত করতে পারে: আল্লাহর প্রতি ঈমান। শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। ওয়াসওয়াসাকে সামনে বাড়তে না দিয়ে প্রতিহত করা ও বিরত থাকা।
- শয়তানের ওয়াসওয়াসা ও কুমন্ত্রণাকে উপেক্ষা করা এবং এগুলো নিয়ে চিন্তা করা থেকে আমাদের দূরে থাকা কর্তব্য। আর আল্লাহ তা‘আলার কাছে সেগুলো দূর করার ব্যাপারে আশ্রয় কামনা করা উচিত।
- শরী‘আহ বিরোধী প্রতিটি ওয়াসওয়াসা যা মানুষের অন্তরে আবির্ভূত হয়, তা শয়তানের পক্ষ থেকে।
- হাদীসে আল্লাহ তা‘আলার সত্তা সম্পর্কে চিন্তা করতে নিষেধ করা হয়েছে এবং তাঁর মাখলূক ও নিদর্শন সম্পর্কে চিন্তা করতে উৎসাহ দেয়া হয়েছে।
صحيح البخاري (4/ 123) (3276)، صحيح مسلم (1/ 120) (134)، إكمال المعلم (1/432)، المفهم (1/345)، فتح الباري (6/ 340)، طرح التثريب (8/163)، بهجة قلوب الأبرار (ص 27).