মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

মান্নত/নযর

১টি হাদীস

লোকটিকে বলে দাও সে যেন কথা বলে, ছায়াতে যায়, বসে এবং তার সাওম সমাপ্ত করে।

عن ابن عباس رضي الله عنهما ، قال: بينما النبي صلى الله عليه وسلم يخطب إذا هو برجل قائم فسأل عنه، فقالوا: أبو إسرائيل نذر أن يقوم في الشمس ولا يقعد، ولا يستظل؛ ولا يتكلم، ويصوم، فقال النبي صلى الله عليه وسلم : «مروه، فليتكلم، وليستظل، وليقعد، وليتم صومه».
ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করছিলেন। এক ব্যক্তিকে দাঁড়ানো দেখে তার সম্পর্কে লোকদের কাছে জিজ্ঞাসা করলেন। লোকেরা বলল, এ লোকটির নাম আবূ ইসরাঈল। সে মানত করেছে যে, দাঁড়িয়ে থাকবে, বসবে না, ছায়াতে যাবে না, কারও সঙ্গে কথা বলবে না এবং সাওম পালন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “লোকটিকে বলে দাও সে যেন কথা বলে, ছায়াতে যায়, বসে এবং তার সাওম সমাপ্ত করে।”
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

হাদীসে বর্ণিত সাহাবী মানত করেছেন যে, কারও সঙ্গে কথা বলবেন না, খাদ্য ও পানীয় গ্রহণ করবেন না, রোদে দাঁড়িয়ে থাকবেন, ছায়াতে যাবেন না। এ ধরনের কাজে রয়েছে মানুষের শারীরিক ও মানসিক কষ্ট দেওয়া। এ প্রকারের মানত করা হারাম। এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের মানত করতে নিষেধ করেছেন। তবে তিনি লোকটিকে সাওম পূর্ণ করতে নির্দেশ দিয়েছেন। কেননা সাওম পালন করা শরীয়তসম্মত ইবাদাত। আর কোনো ব্যক্তি শরীয়তসম্মত ইবাদাত পালন করার ব্যাপারে মানত করলে তাকে তা পূর্ণ করতে হয়। তবে কেউ শরী‘আত বর্হিভূত কোনো ইবাদাতের মানত করলে তা পূর্ণ করা তার জন্য অপরিহার্য নয়; বরং তা পালন করা হারাম।

সূত্র

رياض الصالحين، للنووي، نشر: دار ابن كثير للطباعة والنشر والتوزيع، دمشق – بيروت، تحقيق: ماهر ياسين الفحل، الطبعة: الأولى، 1428هـ - 2007م. الجامع المسند الصحيح (صحيح البخاري), تأليف: محمد بن إسماعيل البخاري, تحقيق: محمد زهير بن ناصر الناصر, دار طوق النجاة ترقيم محمد فؤاد عبدالباقي, ط 1422 لسان العرب، لابن منظور. دار صادر - بيروت. الطبعة الأولى. بهجة الناظرين شرح رياض الصالحين، للهلالي، نشر: دار ابن الجوزي. نزهة المتقين شرح رياض الصالحين، نشر: مؤسسة الرسالة، الطبعة: الرابعة عشر، 1407ه 1987م. تطريز رياض الصالحين لفيصل بن عبد العزيز المبارك النجدي, تحقيق: عبد العزيز آل حمد, دار العاصمة , الطبعة: الأولى، 1423 هـ

HadeethEnc.com-এ এই হাদীস

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com