মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“যে ব্যক্তি আমার পক্ষ হতে এমন হাদীস বর্ণনা করে সেটিকে মিথ্যা মনে হয়, সে মিথ্যাবাদীদের একজন”।

عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ وَالْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ رضي الله عنهما قَالَا: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَدَّثَ عَنِّي بِحَدِيثٍ يُرَى أَنَّهُ كَذِبٌ، فَهُوَ أَحَدُ الْكَاذِبِينَ».
সামুরাহ ইবন জুনদুব ও মুগিরাহ ইবন শুবাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা উভয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আমার পক্ষ হতে এমন হাদীস বর্ণনা করে সেটিকে মিথ্যা মনে হয়, সে মিথ্যাবাদীদের একজন”।
(এটি ইমাম মুসলিম সহীহ মুসলিমের ভূমিকায় বর্ণনা করেছেন।)মানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, যে কেউ তাঁর কাছ থেকে একটি হাদীস উদ্ধৃত করে অথচ সে জানে বা মনে করে বা তার ধারনায় প্রবল হয় যে এটি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ওপর মিথ্যা রচনা; এমন অবস্থায় তার বর্ণনাকারী এই মিথ্যাটি রচনাকারীর অংশীদার হবে।

শিক্ষা
  1. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সূত্রে বর্ণিত হাদীসগুলো প্রচার করার আগে তার সত্যতা যাচাই করা।
  2. যে মিথ্যা রচনা করেন এবং যে এটিকে বর্ণনা করেন এবং যে এটিকে মানুষের মধ্যে ছড়িয়ে দেন সবার ওপর মিথ্যার বিশেষণটি প্রযোজ্য হয়।
  3. যে হাদীসটি বানোয়াট বলে জানেন, অথবা হাদীসটি বানোয়াট হওয়ার ওপর যার প্রবল ধারনা সৃষ্টি হয় তার পক্ষে বানোয়াট হাদীস বর্ণনা করা হারাম, তবে তার বিরুদ্ধে সতর্ক করার জন্য হলে হারাম নয়।
সূত্র

صحيح مسلم (1/ 8).

HadeethEnc.com-এ এই হাদীস
সুন্নাহর গুরুত্ব ও এর মর্যাদা

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com