নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, যে ব্যক্তি রমযান মাসে আল্লাহর উপর ঈমানের সাথে, সাওম ফরয হওয়া স্বীকার করে, সাওম পালনকারীর জন্য আল্লাহ যেসব সাওয়াব ও প্রতিদান প্রস্তুত করে রেখেছেন, সেগুলো লাভের আশায় এবং এর দ্বারা একমাত্র মহান আল্লাহর চেহারা (দর্শন) কামনা করে, যাতে কোন লৌকিকতা ও সুনাম-সুখ্যাতি অর্জনের উদ্দেশ্য থাকে না, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয়।
- রমযানের সাওম পালন ও অন্যান্য নেক আমলের ক্ষেত্রে ইখলাস তথা একনিষ্ঠতার ফযিলত ও এর গুরুত্ব বর্ণিত হয়েছে।
صحيح البخاري (1/ 16) (38). صحيح مسلم (1/ 523) (760). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 361). نزهة المتقين شرح رياض الصالحين، لمصطفى الخِن وغيره (2/ 868). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (15/ 40). شرح رياض الصالحين، لابن عثيمين (5/ 270).