মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানের উপর আঘাতকে প্রতিহত করে আল্লাহ তা‘আলা কিয়ামত দিবসে তার চেহারা থেকে জাহান্নামের আগুন কে প্রতিহত করবেন।”

عن أبي الدرداء رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ رَدَّ اللهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَوْمَ الْقِيَامَةِ».
আবূ দারদা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানের উপর আঘাতকে প্রতিহত করে আল্লাহ তা‘আলা কিয়ামত দিবসে তার চেহারা থেকে জাহান্নামের আগুন কে প্রতিহত করবেন।”
এটি তিরিমিযী ও আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মন্দ ও খারাপ কিছু আরোপ করা থেকে তাকে রক্ষা করবে,আল্লাহ তা‘আলা কিয়ামত দিবসে তার থেকে আযাব প্রতিহত করবেন।

শিক্ষা
  1. মুসলিমদের সম্মানহানীকর কোন কথাবার্তা বলা হারাম।
  2. সমজাতীয় কাজে সমজাতীয় পুরুস্কার। সুতরাং যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানের উপর আঘাত প্রতিরোধ করে আল্লাহ তা‘আলা কিয়ামত দিবসে তার চেহারা থেকে জাহান্নামের আগুন প্রতিহত করবেন।
  3. ইসলাম তার অনুসারীদের জন্য পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া ও সহযোগিতার ধর্ম।
সূত্র

سنن الترمذي (3/ 488) (1931). مسند أحمد (45/ 528) (27543). توضيح الأحكام من بلوغ المرام، للبسام (7/ 499). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (10/ 349). فتح ذي الجلال والإكرام، لابن عثيمين (6/ 437). سبل السلام بشرح بلوغ المرام، للصنعاني (2/ 692).

HadeethEnc.com-এ এই হাদীস
ফযীলত ও শিষ্ঠাচার

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com