মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

রমযান মাসের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহার্রামের সিয়াম। আর ফরয সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের (তাহাজ্জুুদের) সালাত।”

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «أفضل الصِّيام، بعد رمضان، شَهر الله المُحَّرم، وأفضل الصلاة، بعد الفَريضة، صلاة الليل».
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রমযান মাসের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহার্রামের সিয়াম। আর ফরয সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের (তাহাজ্জুুদের) সালাত।”
এটি মুসলিম বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

হিজরী সালের মাসসমূহের প্রথম মাস মুহাররাম। রমাযান মাসের সাওমের পর সর্ব উত্তম সাওম হলো এ মাসের সাওম। কারণ, এটি বছরের শুরু মাস। তাই বছরকে সাওম যা কেবলই রশ্মি দ্বারা শুরু করা হবে উত্তম আমল। সব মুসলিমের জন্য উচিত হলো তার প্রতি আগ্রোহী হওয়া এবং কোন রকম ওজর ছাড়া তা না ছাড়া। আর তার বাণী: “আল্লাহর মাস” কথাটি অন্যান্য মাসের ওপর এ মাসের সম্মান ও বিশেষ বৈশিষ্ট্যকে প্রমাণ করে। আর রাতের সালাত ফরয সালাত সমূহের পর উত্তম সালাত। কারণ, অন্তরের একাগ্রতা ও রবের সাথে একাকী হওয়ার কারণেএ সময় খুশূ অধিক হয়ে থাকে। আল্লাহ তা‘আলা বলেন, “এ ছাড়াও রাত হলো আরাম আয়েশ করা সময়। এ সময়টিকে যখন ইবাদাতে নিয়োজিত করা হয়, তখন তা তার আত্মার ওপর কঠিন ও কষ্টকর হয় এবং দেহের জন্য কষ্টদায়ক এবং পরিশ্রম হয়,ফলে তা ইবাদাতের অর্থে গ্রহণযোগ্য এবং আল্লাহর নিকট সর্ব উত্তম।

সূত্র

صحيح مسلم، تأليف: مسلم بن الحجاج النيسابوري، تحقيق: محمد فؤاد عبد الباقي الناشر: دار إحياء التراث العربي – بيروت. فيض القدير شرح الجامع الصغير، تأليف: محمد عبد الرؤوف بن زين العابدين المناوي، الناشر: المكتبة التجارية الكبرى – مصر، الطبعة الأولى، 1356هـ. توضيح الأحكام شرح بلوغ المرام، تأليف عبد الله البسام، مكتبة الأسدي، مكة المكرمة، الطبعة الخامِسَة، 1423هـ - 2003م.

HadeethEnc.com-এ এই হাদীস
রাতের নফল সালাত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com