মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে প্রশ্ন করলেন, তখন তিনি মিম্বারে ছিলেন- আপনি রাতের সালাত কীভাবে আদায় করতে বলেন? তিনি বলেনঃ “দু’রাক‘আত দু’রাক‘আত করে আদায় করবে

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضيَ اللهُ عنهما: سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى المِنْبَرِ، مَا تَرَى فِي صَلاَةِ اللَّيْلِ، قَالَ: «مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ الصُّبْحَ صَلَّى وَاحِدَةً، فَأَوْتَرَتْ لَهُ مَا صَلَّى» وَإِنَّهُ كَانَ يَقُولُ: «اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ وِتْرًا» فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِهِ.
আব্দুল্লাহ ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত: এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে প্রশ্ন করলেন, তখন তিনি মিম্বারে ছিলেন- আপনি রাতের সালাত কীভাবে আদায় করতে বলেন? তিনি বলেনঃ “দু’রাক‘আত দু’রাক‘আত করে আদায় করবে। যখন তোমাদের কারো ভোর হয়ে যাওয়ার আশঙ্কা হয় তখন সে আরো এক রাক‘আত আদায় করে নিবে”। আর এটি তার পূর্ববর্তী সালাতকে বিতর করে দেবে। [নাফি‘ বলেন] ইবনু ‘উমার বলতেনঃ “তোমরা বিতরকে রাতের শেষ সালাত হিসেবে আদায় কর”। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নির্দেশ দিয়েছেন।
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মিম্বারে ভাষণ দিচ্ছিলেন, তখন তাঁকে জিজ্ঞাসা করলেন: হে আল্লাহর রাসূল, আমাকে শিখিয়ে দিন আমি কীভাবে রাতের সালাত (তাহাজ্জুদ) পড়ব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: তুমি দুই রাকাত করে সালাত পড়বে এবং প্রত্যেক দুই রাকাতের পর সালাম ফেরাবে। আর যদি ফজর উদিত হওয়ার আশঙ্কা হয়, তাহলে এক রাকাত বিতর আদায় করবে, যা তোমার পূর্ববর্তী সালাতগুলোকে বেজোড় করে দেবে।

শিক্ষা
  1. রাতের সালাতের মূল নিয়ম হলো — বিতর ছাড়া অন্য সব রাকাতে প্রতি দুই রাকাত পর পর সালাম ফিরানো।
  2. রাতের সালাত নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যার সঙ্গে সীমাবদ্ধ নয়; কারণ হাদীসের ভাষা সাধারণ (অসীম)।
  3. ইমাম নববী বলেন: “রাত ও দিনের সালাত দুই রাকাত দুই রাকাত করে। এই হাদীসটি উত্তম পদ্ধতি ব্যাখ্যার জন্য বলা হয়েছে — আর তা হলো, প্রত্যেক দুই রাকাত পর সালাম ফেরানো। রাতের নফল সালাত হোক বা দিনের, প্রত্যেক দুই রাকাত পর সালাম ফেরানো সুন্নত (উত্তম) হিসেবে গণ্য হয়।
  4. ইমাম নববী বলেন: এতে প্রমাণ রয়েছে যে, রাতের শেষ সালাতকে বিতর বানানো সুন্নত এবং বিতরের সময় ফজর উদয়ের মাধ্যমে শেষ হয়ে যায় — এটাই আমাদের মাযহাবের প্রসিদ্ধ মত এবং অধিকাংশ আলেমও এ মত পোষণ করেছেন।
সূত্র

صحيح البخاري (1/ 102) (472). صحيح مسلم (1/ 517) (751). إرشاد الساري لشرح صحيح البخاري، لابن حجر(1/ 456). توضيح الأحكام مِن بلوغ المرام، لعبد الله البسام (2/ 394). فتح ذي الجلال والإكرام شرح بلوغ المرام، لابن عثيمين (2/ 233). تيسير العلام شرح عمدة الأحكام، لعبد الله البسام (ص217).

HadeethEnc.com-এ এই হাদীস
রাতের নফল সালাত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com