মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যুহরের পূর্বে চার রাকাত এবং ফজরের পূর্বে দুই রাকাত সালাত ত্যাগ করতেন না।

عن عائشةَ أُمِّ المُؤْمِنينَ رضي الله عنها: أن النبي صلى الله عليه وسلم كان لا يَدع أربعا قَبل الظهر وركعتين قبل الغَدَاة.
উম্মুল মুমিনীন আয়িশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যুহরের পূর্বে চার রাকাত এবং ফজরের পূর্বে দুই রাকাত সালাত ত্যাগ করতেন না।
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

আয়িশা রাদিয়াল্লাহু আনহা সংবাদ দিচ্ছেন যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে রীতিমত নফল সালাত আদায় করতেন এবং তা তিনি পরিত্যাগ করতেন না: যুহরের পূর্বে দুই সালামে চার রাকাত এবং ফজরের পূর্বে দুই রাকাত।

শিক্ষা
  1. যুহরের সালাতের পূর্বে চার রাকাত এবং ফজর সালাতের পূর্বে দুই রাকাত রীতিমত আদায় করা মুস্তাহাব।
  2. উত্তম হল ঘরে রাতিব সুন্নাতগুলো আদায় করা এবং এই জন্য তার সম্পর্কে আয়িশা রাদিয়াল্লাহু আনহা সংবাদ দিয়েছেন।
সূত্র

صحيح البخاري (2/ 59) (1182). توضيح الأحكام مِن بلوغ المرام، لعبد الله البسام (2/ 379).

HadeethEnc.com-এ এই হাদীস
সুন্নাতে রাতিবা

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com