মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

যদি তুমি সক্ষম হও যমীনে সালাত আদায় করো, অন্যথায় তুমি ইশারা করো আর তুমি তোমার সেজদাকে রুকূ থেকে বেশি নীচা করো।

عن جابر بن عبد الله رضي الله عنهما : أن رسول الله صلى الله عليه وسلم عاد مريضا، فرآه يصلي على وِسَادَةٍ، فأخذها فَرَمَى بها، فأخذ عودًا ليُصلي عليه، فأخذه فَرَمَى به وقال: «صَلِّ على الأرض إن استطعت، وَإِلا فَأَوْمِئْ إِيمَاءً، واجْعَلْ سجودك أخفَضَ من ركُوُعك».
জাবের ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অসুস্থকে দেখতে যান। তিনি তাকে দেখলেন একটি বালিশের ওপর সালাত আদায় করছে। তিনি তা নিয়ে ফেলে দিলেন। তারপর সালাত আদায়ের জন্য একটি কাঠ নিলেন। এটিও তিনি নিলেন এবং ফেলে দিলেন এবং বললেন, যদি তুমি সক্ষম হও যমীনে সালাত আদায় করো, অন্যথায় তুমি ইশারা করো আর তুমি তোমার সেজদাকে রুকূ থেকে বেশি নীচা করো।
এটি বায্যার বর্ণনা করেছেন। - এটি বাইহাকী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

হাদীস শরীফটি অসুস্থ ব্যক্তি যে তার কপালকে যমীনে রাখতে সক্ষম নয় তার সালাতের প্রদ্ধতি বর্ণনা করে। তার ওপর ওয়াজিব হলো, সক্ষমতা অনুযায়ী সালাত আদায় করা এবং রুকূ ও সেজদায় ইশারা করা। আর তার সেজদা তার রুকূর তুলনা অধিক ঝুঁকে করা।

সূত্র

سنن البيهقي الكبرى، لأحمد بن الحسين بن علي بن موسى أبو بكر البيهقي، مكتبة دار الباز، مكة المكرمة، 1414 – 1994، تحقيق: محمد عبد القادر عطا. توضيح الأحكام من بلوغ المرام، لعبدالله بن عبد الرحمن البسام، مكتبة الأسدي، مكة، ط الخامسة 1423هـ. تمام المنة في التعليق على فقه السنة، ناصر الدين الألباني، دار الراية، ط3 ، 1409هـ. كشف الأستار عن زوائد البزار على الكتب الستة، نور الدين علي بن أبي بكر الهيثمي، تحقيق: حبيب الرحمن الأعظمي، مؤسسة الرسالة ط1، بيروت، 1399هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
ওযরগ্রস্তদের সালাত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com