“খাবারের উপস্থিতিতে ও দু’টি খারাপ বস্তু আটকে রেখে কোনো সালাত নেই।”
عن عَائِشَةَ رضيَ الله عنها قالت: إِنِّي سمعْتُ رسولَ الله صلى الله عليه وسلم يقول: «لَا صَلَاةَ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا هُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ».
‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “খাবারের উপস্থিতিতে ও দু’টি খারাপ বস্তু আটকে রেখে কোনো সালাত নেই।”
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের উপস্থিতিতে সালাত আদায় করা থেকে নিষেধ করেছেন, যা মুসল্লির নফস কামনা করে এবং যার সাথে তার অন্তর সংযুক্ত থাকে।
অনুরূপভাবে তিনি দু’টি খারাপ বস্তু—পেশাব ও পায়খানা—আটকে রেখে সালাত আদায় করতে নিষেধ করেছেন, কারণ সে তা আটকে রাখতে ব্যস্ত থাকবে।
শিক্ষা
মুসল্লির জন্য উচিত হলো সালাতে প্রবেশ করার আগেই যা কিছু তাকে সালাত থেকে অমনোযোগী করবে তা সব দূরে সরিয়ে রাখা।
সূত্র
صحيح مسلم (1/ 393) (560).
شرح النووي على مسلم (5/ 46).
تيسير العلام شرح عمدة الأحكام، للبسام (ص96).
تنبيه الأفهام شرح عمدة الأحكام، لابن عثيمين (1/ 123).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com