মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

অতি পবিত্র, মহা পবিত্র ফেরেশতামন্ডলী ও জিবরীল -এর রব।

عن عائشة رضي الله عنها أنّ رسولَ اللهِ صلى الله عليه وسلم كانَ يقول في ركوعه وسجودِه: «سبُّوحٌ قُدُّوسٌ رَبُّ المَلاَئِكَةِ وَالرُّوحِ».
আয়িশা রাদিয়াল্লাহ আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকু ও সিজদাতে পড়তেন, “সুববূহুন ক্বুদ্দূসুন রাববুল মালা-ইকাতি অর্রূহ।” অর্থাৎ, অতি পবিত্র, মহা পবিত্র ফেরেশতামন্ডলী ও জিবরীল -এর রব।
এটি মুসলিম বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

আয়িশা রাদিয়াল্লাহ আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সালাতের রুকু ও সিজদাতে পড়তেন, ‘সুববূহুন ক্বুদ্দূসুন রাববুল মালা-ইকাতি ওয়াররুহ।’ অর্থাৎ, “অতি পবিত্র, মহা পবিত্র ফেরেশতামন্ডলী ও জিবরীল -এর রব।” অর্থাৎ আপনি অতি পবিত্র ও মহা পবিত্র।” এটি পবিত্রতা বর্ণনা করার চূড়ান্ত শব্দ। মহান আল্লাহ অতি পবিত্র ও মহা পবীত্র। “ফেরেশতামন্ডলীর রব।” তারা হলো আল্লাহর বাহিনী, যাদের আমরা প্রত্যক্ষ করি না। আর রূহ হলো জিবরীল। তিনি হলেন সর্বশ্রেষ্ট ফিরিশতা। সুতরা‘ একজন মানুষের জন্য স্বীয় সালাতের রুকু ও সেজদায় বেশি বেশি করে ‘সুববূহুন ক্বুদ্দূসুন রাববুল মালা-ইকাতি ওয়ারুহ বলা উচিত। কুদ্দূস আল্লাহর সুন্দর নামসমূহের একটি নাম। এটি কাদ্দাসা শব্দ হতে সংগৃহিত। এর অর্থ হলো, বড়ত্ব ও মহত্ব সহকারে যাবতীয় খারাপী থেকে তার পবিত্রতা ঘোষণা ও তাকে দূরত্বে রাখা। আর সুব্বুহুন এটি তার সুন্দর নামসমূহের একটি নাম। অর্থাৎ অসীম পবিত্র।

সূত্র

شرح رياض الصالحين، لابن عثيمين، نشر: دار الوطن للنشر، الرياض، الطبعة: 1426هـ. رياض الصالحين، للنووي، تحقيق: ماهر الفحل، دار ابن كثير - بيروت، الطبعة الأولى 1428هـ - 2007م. صحيح مسلم, ترقيم محمد فؤاد عبد الباقي, دار إحياء التراث العربي, بيروت. نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين, مؤسسة الرسالة, الطبعة الرابعة عشر, 1407هـ. كنوز رياض الصالحين، نشر: دار كنوز إشبيليا، الطبعة الأولى، 1430هـ - 2009م. بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي، ط1، دار ابن الجوزي، الدمام، 1415هـ. شرح أسماء الله الحسنى في ضوء الكتاب والسُّنَّة، للقحطاني، الناشر: مطبعة سفير، الرياض، توزيع: مؤسسة الجريسي للتوزيع والإعلان، الرياض. صفات الله عز وجل الواردة في الكتاب والسنة، علوي بن عبد القادر السَّقَّاف، دار الهجرة، الطبعة الثالثة، 1426 هـ - 2006 م.

HadeethEnc.com-এ এই হাদীস
সালাতের যিকিরসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com