মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আমি তোমাকে ওয়াসিয়াত করছি, তুমি প্রত্যেক সালাতের পর এ দু’আটি কখনো পরিহার করবে নাঃ اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ “আল্লাহুম্মা আঈন্নী ’আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ’ইবাদাতিকা” (অর্থঃ হে আল্লাহ! আপনার জিকির- স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ’ইবাদাতে আমাকে সাহায্য করুন)”।

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِهِ، وَقَالَ: «يَا مُعَاذُ، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ»، فَقَالَ: «أُوصِيكَ يَا مُعَاذُ لَا تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ تَقُولُ: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ».
মু‘আয ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন, “হে মু’আয! আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালবাসি”, তিনি বললেন, “হে মু’আয! আমি তোমাকে ওয়াসিয়াত করছি, তুমি প্রত্যেক সালাতের পর এ দু’আটি কখনো পরিহার করবে নাঃ اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ “আল্লাহুম্মা আঈন্নী ’আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ’ইবাদাতিকা” (অর্থঃ হে আল্লাহ! আপনার জিকির- স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ’ইবাদাতে আমাকে সাহায্য করুন)”।
এটি আবূ দাউদ, নাসাঈ ও আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন এবং বললেনঃ আল্লাহর কসম, আমি তোমাকে ভালবাসি এবং আমি তোমাকে উপদেশ দিই হে মুআয, তুমি প্রতিটি সালাতের শেষে বলা ছাড়বে না: (اللهم أَعِنّي على ذكرك) (হে আল্লাহ, আমাকে আপনার জিকির করতে সাহায্য করুন)যা এমন প্রতিটি কথা ও কাজে যা আমাকে ইবাদতের নিকটবর্তী করবে। (وشُكْرِك) (আপনার শোকর আদায়ের জন্য সাহায্য করুন) নিয়ামত অর্জন এবং শাস্তি প্রতিহত করার ফল (কৃতজ্ঞতা) স্বরূপ। (وحُسْن عبادتك) (এবং সাহায্য করুন আপনার উত্তমরূপে ইবাদত করার জন্য) আল্লাহর জন্য ইখলাসের সাথে এবং নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মাধ্যমে।

শিক্ষা
  1. একজন ব্যক্তির আল্লাহর ক্ষেত্রে তার ভালবাসা সম্পর্কে সংবাদ দেওয়ার বৈধতা।
  2. প্রত্যেক ফরজ ও নফল সালাতের পর এই দুআ করা মুস্তাহাব।
  3. এই কয়েকটি শব্দের মাধ্যমে প্রার্থনায় ইহকাল ও পরকালের চাহিদাসমূহ রয়েছে।
  4. আল্লাহর ক্ষেত্রে ভালবাসার উপকারিতা হল সত্যের ক্ষেত্রের একে অপরকে উপদেশ দেওয়া, একে অপরকে নসিহত করা এবং নেকি ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করা।
  5. ত্বীবী বলেন: আল্লাহর জিকির হল বক্ষ উন্মুক্ত হওয়ার সূচনা এবং তাঁর শোকর হল নিয়ামত হাসিল করার উপায় আর উত্তমরূপে ইবাদতের উদ্দেশ্য হল, যা তাকে আল্লাহ তা‘আলা থেকে ব্যস্ত করে তা থেকে বিরত থাকা।
সূত্র

سنن أبي داود (2/ 630) (1522). سنن النسائي (3/ 53) (1303). مسند أحمد (36/ 429) (22119). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 450). تطريز رياض الصالحين، لفيصل آل مبارك (ص259). شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 264). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (6/ 284). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 353).

HadeethEnc.com-এ এই হাদীস
সালাতের যিকিরসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com