মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আমি অবশ্যই তোমাদের নিয়ে সালাত আদায় করবো, বস্তুত আমার উদ্দেশ্য সালাত আদায় করা নয় বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আমি যেভাবে সালাত আদায় করতে দেখেছি, তা তোমাদের দেখানোই আমার উদ্দেশ্য।

عن أبي قِلابَةَ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْجَرْمِيِّ الْبَصْرِيِّ قال: «جاءنا مالك بن الْحُوَيْرِث في مسجدنا هذا، فقال: إني لَأُصَلِّي بكم، وما أُرِيدُ الصلاة، أُصَلِّي كيف رأيت رسول الله صلى الله عليه وسلم يُصَلِّي، فقلت لأبي قِلَابَةَ كيف كان يُصَلِّي؟ فقال: مثل صلاة شيخنا هذا، وكان يَجْلِسُ إذا رفع رأسه من السجود قبل أن يَنْهَضَ». أراد بشيخهم: أبا بُرَيد، عمرو بن سلمة الجرمي.
আবূ কিলাবাহ্ আব্দুল্লাহ ইবন যায়েদ যারমী বাসরী হতে বর্ণিত, তিনি বলেন, “মালিক ইব্নু হুওয়াইরিস আমাদের এ মসজিদে এলেন। তিনি বললেন, আমি অবশ্যই তোমাদের নিয়ে সালাত আদায় করবো, বস্তুত আমার উদ্দেশ্য সালাত আদায় করা নয় বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আমি যেভাবে সালাত আদায় করতে দেখেছি, তা তোমাদের দেখানোই আমার উদ্দেশ্য। [রাবী আইয়ূব বলেন] আমি আবূ কিলাবাকে জিজ্ঞেস করলাম, তিনি কিরূপে সালাত আদায় করতেন? তিনি বললেন, আমাদের এই শাইখের মত আর শাইখ সাজদাহ্ থেকে যখন মাথা তুলতেন তখন দাঁড়ানোর আগে একটু বসতেন”। তাদের শায়খ দ্বারা উদ্দেশ্য : আবূ বুরাইদাহ, আমর ইবন সালামাহ আল-যুরমী।
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

আবূ কিলাবাহ বলেন, একজন সাহাবী মালিক ইব্নু হুওয়াইরিস আমাদের এ মসজিদে এলেন। তিনি বললেন, আমি তোমাদের নিকট এসেছি যাতে আমি তোমাদের নিয়ে সালাত আদায় করি।, বস্তুত তার দ্বারা আমার উদ্দেশ্য কাজের মাধ্যমে তোমাদেরকে রাসূলুল্লাহর সালাত শেখানো। যাতে প্রাক্টিক্যাল শিক্ষা বুঝতে সহজ ও তোমাদের অন্তবে স্থায়ী হয়। বর্ণনাকারী আবূ কিলাবা থেকে বলেন, মালেক ইবন হুয়াইরিস যিনি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শিখালেন তিনি কিরূপে সালাত আদায় করতেন? তিনি বললেন, আমাদের এই শাইখ আবূ ইয়াযিদ আমর ইবন সালমাহ আল জুরামীর মতো। তিনি সাজদাহ্ থেকে দাঁড়ানোর জন্যে যখন মাথা উত্তোলন করতেন, তখন দাঁড়ানোর আগে একটু বসতেন।

সূত্র

تيسير العلام شرح عمدة الأحكام، عبد الله بن عبد الرحمن البسام، تحقيق: محمد صبحي حلاق، مكتبة الصحابة، الإمارات، مكتبة التابعين، القاهرة، الطبعة: العاشرة 1426هـ، 2006م. تنبيه الأفهام شرح عمدة الأحكام، محمد بن صالح العثيمين، مكتبة الصحابة، الإمارات، الطبعة: الأولى 1426هـ، 2005م. عمدة الأحكام من كلام خير الأنام -صلى الله عليه وسلم- لعبد الغني المقدسي، دراسة وتحقيق: محمود الأرناؤوط، مراجعة وتقديم: عبد القادر الأرناؤوط، دار الثقافة العربية، دمشق، بيروت، مؤسسة قرطبة، الطبعة: الثانية 1408هـ، 1988م. صحيح البخاري، محمد بن إسماعيل البخاري الجعفي، تحقيق: محمد زهير الناصر، دار طوق النجاة (مصورة عن السلطانية بإضافة ترقيم: محمد فؤاد عبد الباقي)، الطبعة: الأولى 1422هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
সালাতের পদ্ধতি

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com