মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

তোমরা সিজদায় মধ্যপন্থা অবলম্বন করো। তোমাদের কেউ যেন তার বাহুদ্বয় কুকুরের ন্যায় বিছিয়ে না রাখে।

عن أَنَس بن مالك رضي الله عنه عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «اعْتَدِلُوا في السجود، ولا يَبْسُطْ أحدكم ذِرَاعَيْهِ انْبِسَاطَ الكلب».
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “তোমরা সিজদায় মধ্যপন্থা অবলম্বন করো। তোমাদের কেউ যেন তার বাহুদ্বয় কুকুরের ন্যায় বিছিয়ে না রাখে।”
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সিজদায় মধ্যপন্থা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ মুসল্লী সিজদায় সুন্দর আকৃতিতে হবে। সে তার দু‘হাতের তালু যমীনের উপর রাখবে, দু’বাহু আগলা করবে এবং বাহুদ্বয়কে দু’পার্শ্ব থেকে দূরে রাখবে। কেননা এ অবস্থা হলো উৎসাহ-উদ্দীপনার ও মনোযোগী হওয়ার আলামত যা সালাতে মুসল্লীদের থেকে কাম্য। এ ছাড়াও এ সুন্দর অবস্থার কারণে সিজদার সমস্ত অঙ্গগুলো তার ইবাদতের অংশ গ্রহণ করতে সক্ষম হয়। আর সিজদায় বাহুদ্বয় বিছিয়ে রাখতে নিষেধ করা হয়েছে। কেননা এটি অলসতা ও বিরক্তির প্রমাণ। এতে রয়েছে কুকুরের সাথে সাদৃশ্য। আর তা এমন একটি সাদৃস্য শোভাযোগ্য নয়।

সূত্র

- صحيح البخاري -الجامع الصحيح-؛ للإمام أبي عبد الله محمد بن إسماعيل البخاري، عناية محمد زهير الناصر، دار طوق النجاة، الطبعة الأولى، 1422هـ. - صحيح مسلم؛ للإمام مسلم بن الحجاج، حققه ورقمه محمد فؤاد عبد الباقي، دار عالم الكتب، الرياض، الطبعة الأولى، 1417هـ. - الإلمام بشرح عمدة الأحكام للشيخ إسماعيل الأنصاري -مطبعة السعادة- الطبعة الثانية 1392ه. - تنبيه الأفهام شرح عمدة الأحكام -محمد بن صالح العثيمين -رحمه الله- مكتبة الصحابة -الشارقة- الإمارات العربية المتحدة، الطبعة الأولى، 1426هـ. - تيسير العلام شرح عمدة الأحكام -عبد الله البسام- تحقيق محمد صبحي حسن حلاق -مكتبة الصحابة- الشارقة، الطبعة العاشرة، 1426هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
সালাতের পদ্ধতি

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com