মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করেছি। তিনি ডান দিকে সালাম ফিরানোর সময় বলতেন ’’আসসালামু ’আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’’ এবং বাঁ দিকে সালাম ফিরানোর সময় বলতেন ’’আসসালামু ’আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’’।

عَنْ وَائِل بن حُجرٍ رضي الله عنه قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ: «السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ»، وَعَنْ شِمَالِهِ: «السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ».
ওয়ায়েল ইবন হুজর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করেছি। তিনি ডান দিকে সালাম ফিরানোর সময় বলতেন ’’আসসালামু ’আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’’ এবং বাঁ দিকে সালাম ফিরানোর সময় বলতেন ’’আসসালামু ’আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’’।
আবু দাউদ এটি বর্ণনা করেছেনমানহাসান
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যদি তাঁর সালাত ছেড়ে দিতে চাইতেন, তখন তিনি তাঁর ডান ও বামে সালাম বলতেন, ডান দিকে মুখ ঘুরিয়ে বলতেন: (السلام عليكم ورحمة الله وبركاته) এবং তিনি তার বাম দিকে সালাম ফিরাতেন, তার বাম দিকে মুখ ঘুরিয়ে বলতেন: (السلام عليكم ورحمة الله وبركاته)

শিক্ষা
  1. সালাতের দুটি সালামের বৈধতা এবং তা দীনের রোকনগুলোর শামিল।
  2. সালামের শেষাংশ (وبركاته) কখনো কখনো বৃদ্ধি করা মুস্তাহাব; কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তা করতেন না।
  3. সালাতের সময় দুটি সালাম বলা একটি ওয়াজিব রোকন, তবে সেগুলি উচ্চারণের সময় চেহারা ঘুরানো মুস্তাহাব।
  4. (السلام عليكم ورحمة الله) কথাটি ঘারের মোড় নেওয়ার সময় হওয়া উচিত এর আগে বা পরে নয়।
সূত্র

سنن أبي داود (2/ 239) (997). المجموع شرح المهذب (مع تكملة السبكي والمطيعي) النووي (3/ 479). المنهاج شرح صحيح مسلم بن الحجاج، النووي (4/ 153). توضيح الأحكام شرح بلوغ المرام، لعبد الله البسام (2/ 291).

HadeethEnc.com-এ এই হাদীস
সালাতের পদ্ধতি

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com