মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

ইবন উমার রাদিয়াল্লাহু আনহু তার দুই হাঁটুর পূর্বে দুই হাতকে রাখতেন। আর তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করবেতন।

كان ابن عمر يَضع يديه قبل رُكْبَتَيِه، وقال: كان رسول الله صلى الله عليه وسلم يَفعل ذلك.
ইবন উমার রাদিয়াল্লাহু আনহু তার দুই হাঁটুর পূর্বে দুই হাতকে রাখতেন। আর তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করবেতন।
ইবন খুযাইমাহ এটি বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

হাদীসটি প্রমাণ করে যে, একজন মুসল্লী সেজদায় যাওয়ার সময় তার দুই হাঁটুর পূর্বে দুই হাতকে মাটিতে রাখবেন। তবে বিষয়টি ওআয়েল ইবন হিজরের হাদীসের সাথে সাংঘর্ষিক। তাতে বলা হয় একজন মুসল্লি যখন সেজদা করার জন্য ঝুঁকবে সে তার দুই হাতের পূর্বে দুই হাঁটুকে যমীনে রাখবে। এটি একটি ইজতিহাদী মাসআলা। সুতরাং আমলের ক্ষেত্রে দুটিরই অবকাশ আছে। এ কারণেই কতক ফকীগ দুটি বিষয়ের মাঝে স্বাধীনতা প্রদান করেছেন। হয় উভয় দিকের হাদীসগুলো দুর্বল হওয়ার কারণে অথবা দুই হাদীসের মধ্যে দ্বন্ধ হওয়ার কারণে; যাতে একটি হাদীস অপর হাদীসের ওপর প্রাধান্য দেওয়ার মতো কোন কিছু নাই।তাই এর ফলাফল হলো অবকাশ দেওয়া এবং উভয় পদ্ধতির মধ্যে স্বাধীনতা দেওয়া।

সূত্র

صحيح ابن خزيمة، أبو بكر محمد بن إسحاق بن خزيمة، المحقق: محمد مصطفى الأعظمي، الناشر: المكتب الإسلامي، بيروت. إرواء الغليل في تخريج أحاديث منار السبيل، محمد ناصر الدين الألباني، إشراف: زهير الشاويش، المكتب الإسلامي، بيروت، الطبعة: الثانية 1405هـ، 1985م. نيل الأوطار، محمد بن علي الشوكاني اليمني، تحقيق: عصام الدين الصبابطي، الناشر: دار الحديث، مصر، الطبعة: الأولى، 1413هـ، 1993م. بلوغ المرام من أدلة الأحكام، أحمد بن علي بن حجر العسقلاني، دار القبس للنشر والتوزيع، الرياض، المملكة العربية السعودية، الطبعة: الأولى 1435هـ، 2014 م.

HadeethEnc.com-এ এই হাদীস
সালাতের পদ্ধতি

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com