নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সালাতে দুই সিজদার মাঝে নিম্নোক্ত পাঁচটি জিনিসের দো‘আ করতেন যার প্রতি একজন মুসলিম খুবই মুখাপেক্ষী। আর এতে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলো হলো: (1)আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তার গুনাহ গোপন রাখতে ও অপরাধ মাফ করতে দু‘আ করা; (2)তার প্রতি ব্যাপক রহমত নাযিল হওয়া; (3)সন্দেহ, লোভলালসা ও রোগ-ব্যাধির থেকে সুস্থতা কামনা; (4)আল্লাহর কাছে হিদায়েত ও সত্যের উপর অবিচল থাকার দু‘আ; (5)ঈমান, ইলম, নেক আমল, হালাল ও পবিত্র সম্পদ অর্জনের দু‘আ করা।
- দুই সিজদার মাঝখানে বসে এ দু‘আ পড়া শরী‘য়ত অনুমোদিত।
- এসব দু‘আর ফযীলত ও মর্যাদা বর্ণনা; যেহেতু এতে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ নিহিত রয়েছে।
سنن أبي داود (2/ 138) (850). سنن الترمذي (1/ 317) (284). سنن ابن ماجه (2/ 64) (898). مسند أحمد (5/ 72) (2895). مشكاة المصابيح، للتبريزي (1/ 283). سبل السلام شرح بلوغ المرام، لمحمد الصنعاني (1/ 274). توضيح الأحكام مِن بلوغ المرام، لعبد الله البسام (2/ 240).