মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আমরা যুহর ও আসরের সালাতে রাসূলে কিয়ামের সময় অনুমান করলাম। যুহরের প্রথম দুই রাকা‘আতে তার কিয়াম ছিল আলিফ লাম মীম সাজদাহ তিলাওয়াত করার সময় পরিমাণ। আর শেষের দুই রাকা‘আতে তার কিয়াম ছিল তার অর্ধেক।

عن أبي سعيد الخدري رضي الله عنه قال: «كنا نَحْزِرُ قيام رسول الله صلى الله عليه وسلم في الظهر والعصر فَحَزَرْنَا قيامه في الركعتين الأُولَيَيْنِ من الظهر قَدْرَ قراءة الم تنزيل السجدة وَحَزَرْنَا قيامه في الأُخْرَيَيْنِ قدر النصف من ذلك، وَحَزَرْنَا قيامه في الركعتين الأوليين من العصر على قدر قيامه في الأُخْرَيَيْنِ من الظهر وفي الأخريين من العصر على النصف من ذلك» ولم يذكر أبو بكر في روايته: الم تنزيل وقال: قدر ثلاثين آية.
আবূ সা‘ঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যুহর ও আসরের সালাতে রাসূলে কিয়ামের সময় অনুমান করলাম। যুহরের প্রথম দুই রাকা‘আতে তার কিয়াম ছিল আলিফ লাম মীম সাজদাহ তিলাওয়াত করার সময় পরিমাণ। আর শেষের দুই রাকা‘আতে তার কিয়াম ছিল তার অর্ধেক। আসরের প্রথম দুই রাকা‘আতে তার কিয়াম ছিল যুহরের শেষ দুই রাকা‘আতের কিয়াম করার সময় পরিমাণ। আর শেষের দুই রাকা‘আতে তার কিয়াম ছিল প্রথম দুই রাকাতের অর্ধেক। আবূ বকর স্বীয় বর্ণনায় আলিফ লাম মীম তানযীল বলেননি। আর তিনি বলেন, ত্রিশ আয়াত পরিমাণ।
এটি মুসলিম বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

যুহর ও আসরের সালাতে কিয়ামের পরিমাণ সম্পর্কে হাদীস শরীফটি স্পষ্ট করে। সুতরাং যুহরের প্রথম দুই রাকা‘আতে কিয়ামের পরিমাণ ত্রিশ আয়াত বা সূরা সিজদাহ তিলাওয়াত করার পরিমান সময়। আর শেষের দুই রাকা‘আতে তার অর্ধেক বা পনের আয়াত তিলাওয়ার করার পরিমাণ সময়। আর আসরের সালাতে দাড়ানোর সময় যুহরের তুলনায় কম। সুতরাং প্রথম দুই রাকা‘আতে কিয়ামের পরিমাণ পনেরো আয়াত তিলাওয়াত করার পরিমাণ সময় এবং শেষের দুই রাকাআতে তার অর্ধেক বা সাত থেকে আট আয়াত তিলাওয়াত করার পরিমাণ সময়।

সূত্র

صحيح مسلم، المحقق: محمد فؤاد عبد الباقي، الناشر: دار إحياء التراث العربي، بيروت. توضيح الأحكام من بلوغ المرام، للحافظ أحمد بن علي بن حجر العسقلاني، عبدالله بن عبد الرحمن البسام، مكتبة الأسدي، مكة، ط الخامسة، 1423هـ. منحة العلام في شرح بلوغ المرام، تأليف: عبد الله بن صالح الفوزان، ط 1، 1427هـ، دار ابن الجوزي.

HadeethEnc.com-এ এই হাদীস
সালাতের পদ্ধতি

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com