মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“হে বিলাল! সালাত কায়িম করো। আর তার মাধ্যমে আমাদেরকে শান্তি দাও”।

عن سالم بن أبي الجَعْدِ قال: قال رجل: ليتني صَلَّيتُ فاسترحْتُ، فكأنّهم عابُوا ذلك عليه، فقال: سمعتُ رسولَ الله صلى الله عليه وسلم يقول: «يا بلالُ، أقِمِ الصَّلاةَ، أرِحْنا بها».
সালিম ইবনু আবুল জা’দ সুত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি বললেন, যদি আমি সালাত আদায় করতাম তাহলে প্রশান্তি পেতাম, তারা যেন বিষয়টি অপছন্দ করল। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “হে বিলাল! সালাত কায়িম করো। আর তার মাধ্যমে আমাদেরকে শান্তি দাও”।
আবু দাউদ এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

সাহাবীদের একজন বললেন, যদি আমি সালাত আদায় করতে পারতাম তাহলে প্রশান্তি পেতাম, তখন তার পাশে থাকা উপস্থিত লোকজন যেন সেটিকে দোষ মনে করলো। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ হে বিলাল! জোরে সালাতের আজান দাও এবং তার ইকামত দাও , যেন আমরা তার মাধ্যমে স্বস্তি লাভ করতে পারি। কারণ, তার ভেতর আল্লাহর সাথে কথোপকথন এবং অন্তর ও রূহের প্রশান্তি রয়েছে।

শিক্ষা
  1. সালাতের মাধ্যমে অন্তরের প্রশান্তি লাভ হয়। কারণ, তাতে আল্লাহর সাথে একান্তে কথোপকথন রয়েছে।
  2. ইবাদতে অলসতা প্রদর্শনকারীকে তিরস্কার করা।
  3. যে ব্যক্তি নিজের ওপর থাকা ওয়াজিব আদায় করলো এবং তার নিজের দায়িত্ব থেকে মুক্ত হলো, তার প্রশান্তি ও আত্মতৃপ্তির অনুভূতি হাসিল হলো।
সূত্র

سنن أبي داود (7/ 338) (4985)، الكاشف عن حقائق السُّنن (4/1217)، عون المعبود وحاشية ابن القيم (13/ 225)، مرقاة المفاتيح (3/939) ، شرح سنن أبي داود للعباد (567/ 6).

HadeethEnc.com-এ এই হাদীস
সালাতের ফযীলত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com