মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“এমন কোন ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, যে সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে সালাত ( ফাজর ও আসরের সালাত) আদায় করে”।

عَنِ أبي زُهير عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «لَنْ يَلِجَ النَّارَ أَحَدٌ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا»
আবূ যুহাইর উমারাহ ইবনু রুআয়বাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “এমন কোন ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, যে সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে সালাত ( ফাজর ও আসরের সালাত) আদায় করে”।
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন: এমন কেউ জাহান্নামে যাবে না যে নিয়মতি ফজর ও আসরের সালাত আদায় করল। এ দু’টি সালাতকে খাস করেছেন; কারণ এ দু’টি সালাত সবচেয়ে কঠিন। অধিকন্তু সকালের ওয়াক্ত ঘুম ও ঘুমের আরামের সময় হয়। আসরের সময়টা হল দিনের কাজ ও ব্যবসার সময়। কষ্ট হওয়া সত্বেও এই দুই সালাতে যে নিয়মতি হবে সে অন্যান্য সালাত অবশ্যই সংরক্ষণ করবে।

শিক্ষা
  1. ফজর ও আসরের সালাতের ফযীলত। সুতরাং উচিত হলো তার যত্ন নেওয়া।
  2. এই সালাতগুলো যে আদায় করল সাধারণত সে অলসতা ও রিয়া থেকে মুক্ত এবং ইবাদত মহব্বতকারী হবে।
সূত্র

صحيح مسلم (1/ 440) (634).

HadeethEnc.com-এ এই হাদীস
সালাতের ফযীলত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com