মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

তুমি সুন্নাতকে যথাযথ অনুসরণ করছ, তোমার সালাত হয়ে গেছে।

عن أبي سعيد الخدري رضي الله عنه قال: خرج رَجُلَان في سفر، فَحَضَرَتِ الصلاة وليس معهما ماء؛ فَتَيَمَّمَا صَعيدا طيِّبا فَصَلَّيَا، ثمَّ وجَدَا الماء في الوقت، فأعاد أَحَدُهُمَا الصلاة وَالوُضُوءَ ولم يُعِدِ الآخر، ثم أتَيَا رسول الله صلى الله عليه وسلم فذكَرَا ذلك له فقال لِلَّذِي لَمْ يُعِدْ: «أَصَبْتَ السنة، وَأَجْزَأَتْكَ صَلَاتُكَ». وقال للذي توضأ وأعاد: «لك الأجر مرَّتَين».
আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন: দুই লোক সফরে বের হলো। সালাতের সময় হলো অথচ তাদের সাথে কোন পানি নেই। তারা দুইজন মাটি দ্বারা তায়াম্মুম করল এবং সালাত আদায় করল। তারপর তারা সময়ের মধ্যে পানি পেলে তাদের একজন ওযূ ও সালাত পূণরায় আদায় করল আর অপরজন তা করল না। অতঃপর তারা দুই রাসূলুল্লাহর নিকট এসে বিষয়টি জানালো। তখন যে সালাত পূণরায় আদায় করল না তাকে বলল, তুমি সুন্নাতকে যথাযথ অনুসরণ করছ, তোমার সালাত হয়ে গেছে। আর যে ওযূ করল এবং সালাত পুণরায় আদায় করল তোমার জন্য রয়েছে দুইবার সাওয়াব।
এটি নাসাঈ বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি দারিমী বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

বিশিষ্ট সাহাবী আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা বর্ণনা করে বলেন: ‘দুই লোক সফরে বের হলো। পথি মধ্যে সালাতের সময় হলো” সালাতের সময় উপস্থিত। “অথচ তাদের সাথে কোন পানি নেই। তাই তারা দুইজন মাটি দ্বারা তায়াম্মুম করল: বিশেষ পদ্ধতির ওপর তারা মাটির ইরাদাহ করল অথবা তরা মাটি দ্বারা তায়াম্মুম করল। এবং সালাত আদায় করল। তারপর তারা সময়ের মধ্যে পানি পেলে তাদের একজন ওযূ ও সালাত পূণরায় আদায় করল” হয়তো সে ধারণা করছিল যে, তার প্রথম সালাত বাতিল বা সতর্কতা অবলম্বন করল। আর অপরজন তা করল না। এ পদ্ধতি শুদ্ধ ছিল এ কথার ওপর ভিত্তি করল। অতঃপর তারা দুইজন রাসূলুল্লাহর নিকট এসে বিষয়টি জানালো। তাদের ঘটনা। তখন যে সালাত পূণরায় আদায় করল না তাকে বলল, তুমি সুন্নাতকে যথাযথ অনুসরণ করছ, তোমার সালাত হয়ে গেছে। আর যে ওযূ করল এবং সালাত পুণরায় আদায় করল, তাকে বলল, তোমার জন্য রয়েছে দুইবার সাওয়াব। অর্থাৎ তোমার জন্য রয়েছে সালাতের সাওয়াব দুইবার। কারণ, তাদের উভয়জনই বিশুদ্ধ ছিলেন যার ওপর সাওয়াব আরোপিত হয়। আল্লাহ তা‘আলা যে সুন্দর আমল করে তার বিনিময় নষ্ট করেন না। আর এতে ইঙ্গিত পাওয়া যায় যে, সর্তকামুলক আমল করা উত্তম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমাকে সংশয়ে ফেলে তা ছাড় আর যা তোমাকে সংশয়ে নিপতিত করে তা গ্রহণ করো।

সূত্র

سنن أبي داود، سليمان بن الأشعث أبوداود، تحقيق: محمد محيي الدين عبد الحميد، المكتبة العصرية، صيدا، بيروت. المجتبى من السنن (السنن الصغرى)، أحمد بن شعيب النسائي، تحقيق: عبد الفتاح أبو غدة، مكتب المطبوعات الإسلامية، حلب، الطبعة: الثانية 1406هـ، 1986م. سنن الدارمي، تحقيق: حسين سليم أسد الداراني، دار المغني للنشر والتوزيع، المملكة العربية السعودية، الطبعة: الأولى 1412هـ، 2000م. توضيح الأحكام شرح بلوغ المرام، عبد الله بن عبد الرحمن البسام، مكتبة الأسدي، مكة المكرمة، الطبعة الخامِسَة، 1423هـ، 2003 م. منحة العلام في شرح بلوغ المرام، عبد الله صالح الفوزان، دار ابن الجوزي، الطبعة: الأولى 1428هـ، 1432هـ. تسهيل الإلمام بفقه الأحاديث من بلوغ المرام، صالح بن فوزان بن عبد الله الفوزان، اعتنى بإخراجه عبدالسلام بن عبد الله السليمان، الرسالة، بيروت، الطبعة: الأولى 1427هـ، 2006م.

HadeethEnc.com-এ এই হাদীস
তায়াম্মুম

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com