মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“তোমাদের মধ্যে যে জুমু‘আয় উপস্থিত হয় সে যেন গোসল করে”।

عن عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: «‌مَنْ ‌جَاءَ ‌مِنْكُمُ ‌الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ».
ইবন `উমার রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “তোমাদের মধ্যে যে জুমু‘আয় উপস্থিত হয় সে যেন গোসল করে”।
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি জুমআর সালাতের জন্য আসার ইচ্ছে করে তার প্রতি গুরুত্বারোপ করেছেন যে, তার ফরয গোসলের মতই গোসল করা মুস্তাহাব।

শিক্ষা
  1. জুমার গোসলের গুরুত্ব এবং এটি জুমার দিন মুমিনের জন্য সুন্নাত। আর এটি সালাতের জন্য যাওয়ার সময় উত্তম।
  2. পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সুগন্ধি নিশ্চিত করা একজন মুসলিমের নৈতিকতা এবং শিষ্টাচারের মধ্যে রয়েছে। লোকদের সাথে দেখা করা, তাদের সাথে মজলিসে বসা, বিশেষত জুমুআ ও জমায়েতের সময় এটি নিশ্চিত করা জরুরি।
  3. হাদীসের বক্তব্যটি তার জন্য যার ওপর জুমুআ ওয়াজিব। কারণ তিনিই তো জুমুআতে আসবেন।
  4. যে ব্যক্তি জুম‘আয় আসে তার জন্য পরিচ্ছন্ন হওয়া ওয়াজিব; তার শরীর থেকে দুর্গন্ধ দূর করার জন্য গোসল করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, যদি সে শুধু অযু করে তাও যথেষ্ট হবে।
সূত্র

صحيح البخاري (2/ 81) (1294). صحيح مسلم (1/ 99) (103). تيسير العلام شرح عمدة الأحكام، لعبد الله البسام (ص239). تنبيه الأفهام شرح عمدة الأحكام، لابن عثيمين (2/ 302). الإلمام بشرح عمدة الأحكام، لإسماعيل الأنصاري (1/ 192).

HadeethEnc.com-এ এই হাদীস
গোসল

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com