মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম একই পাত্রের পানি দিয়ে এভাবে গোসল করতাম যে, তাতে আমাদের দু’জনের হাত একের পর এক পড়তে থাকতো।

عن عائشة رضي الله عنها قالت: «كُنت أغْتَسِل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد، تَخْتَلِفُ أَيْدِينَا فيه من الجَنَابة». وفي رواية: «وتَلْتَقِي».
‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি দিয়ে এভাবে গোসল করতাম যে, তাতে আমাদের দু’জনের হাত একের পর এক পড়তে থাকতো।” অন্য বর্ণনায় “মিলিত হয়।”
ইবন হিব্বান এটি বর্ণনা করেছেন। - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা

আমাদের মাতা আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বর্ণনা করেন যে, বড় নাপাকী দূর করার জন্য একই পাত্রের পানিতে তিনি রাসূলুল্লাহর সাথে একত্রে গোসল করতেন। সেই একত্রে গোসল করার ধরণ তার কথা থেকে অনুমিত হয়, তিনি বলেন, “তাতে আমাদের দু’জনের হাত একের পর এক পড়তে থাকতো” অর্থাৎ পানি নেওয়ার জন্য পাত্রে একবার আমি হাত দিতাম আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিতেন। যেমনটি সহীহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি দিয়ে এভাবে গোসল করতাম যে, একই পাত্র থেকে আমরা উভয়েই পানি তুলতাম।” আর ইবন হিব্বানের দ্বিতীয় বর্ণনায় একত্রে গোসল করার ধরণটা আরেকটু বেশি করেই বলা হয়েছে, যেমন আয়েশার বাণী: “মিলিত হয়” অর্থাৎ এক হাত অপর হাতের সাথে মিশে যেত যখন পাত্র থেকে পানি নেওয়া হতো। আর এ বর্ণনার ভিত্তিতে বলা হয় যে, কোনো কোনো কোশে হাত আগ-পিছ হত, আবার কোনো কোনো কোশে হাত একত্র হত।

সূত্র

صحيح مسلم، تأليف: مسلم بن الحجاج النيسابوري، تحقيق: محمد فؤاد عبد الباقي الناشر: دار إحياء التراث العربي، بيروت. صحيح البخاري، تأليف: محمد بن إسماعيل البخاري، تحقيق: محمد زهير الناصر، الناشر: دار طوق النجاة الطبعة: الأولى، 1422هـ. صحيح ابن حبان، تأليف: محمد بن حبان البُستي، تحقيق: شعيب الأرناؤوط، الناشر: مؤسسة الرسالة – بيروت الطبعة: الثانية، 1414 - 1993م. توضيح الأحكام مِن بلوغ المرام، تأليف: عبد الله بن عبد الرحمن بن صالح البسام، الناشر: مكتبة الأسدي، مكة المكرّمة الطبعة: الخامِسَة، 1423 هـ - 2003 م. فتح ذي الجلال والإكرام، شرح بلوغ المرام، تأليف: محمد بن صالح بن محمد العثيمين، الناشر: المكتبة الإسلامية، تحقيق: صبحي بن محمد رمضان، وأُم إسراء بنت عرفة. منحة العلام في شرح بلوغ المرام، تأليف : عبد الله بن صالح الفوزان، الناشر: دار ابن الجوزي الطبعة : الأولى ، 1427 هـ ـ 1431 هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
গোসল

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com