মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“সে ব্যক্তি সফলকাম যে ইসলাম গ্রহণ করেছে এবং তাকে পরিমিত রুযী দেওয়া হয়েছে, আর আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে তাকে তুষ্ট করেছেন।”

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما أنَّ رَسولَ اللَّهِ صلَّى اللَّهُ عليْه وسلَّمَ، قال: «قَدْ أَفْلَحَ مَن أَسْلَمَ، وَرُزِقَ كَفَافًا، وَقَنَّعَهُ اللَّهُ بما آتَاهُ».
আব্দুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “সে ব্যক্তি সফলকাম যে ইসলাম গ্রহণ করেছে এবং তাকে পরিমিত রুযী দেওয়া হয়েছে, আর আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে তাকে তুষ্ট করেছেন।”
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে, যে ব্যক্তি তার রবের প্রতি আত্মসমর্পণ করেছে, হিদায়াত পেয়েছে এবং ইসলামের প্রতি সুযোগ লাভ করেছে, এবং তার প্রয়োজন অনুযায়ী হালাল রিযিক পেয়েছে, না বেশি না কম, এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট ও তৃপ্ত করেছেন, সেই ব্যক্তি সফলকাম ও বিজয়ী হয়েছে।

শিক্ষা
  1. মানুষের সুখ ও সাফল্য তার ধর্মের পরিপূর্ণতা, জীবনযাত্রার সংযম এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার মধ্যে নিহিত।
  2. ইসলাম ও সুন্নাহমত চলার তাওফিকসহ দুনিয়াতে যা দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট থাকার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।
সূত্র

صحيح مسلم (2/ 730) (1054). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 447). فيض القدير شرح الجامع الصغير، للمناوي (4/ 508). تحفة الأحوذي بشرح جامع الترمذي، لأبي العلا المباركفوري (7/ 11).

HadeethEnc.com-এ এই হাদীস
দুনিয়ার প্রতি মোহের নিন্দা

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com