মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

তোমরা কি চাহিদা মতো পর্যাপ্ত খাদ্য ও পানীয় পাচ্ছ না? অথচ আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে, তিনি ক্ষুধা নিবারণের জন্য নিম্নমানের খুরমাও পাননি।

عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَلَسْتُمْ فِي طَعَامٍ وَشَرَابٍ مَا شِئْتُمْ؟ لَقَدْ رَأَيْتُ نَبِيَّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا يَجِدُ مِنَ الدَّقَلِ مَا يَمْلَأُ بِهِ بَطْنَهُ.
নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমরা কি চাহিদা মতো পর্যাপ্ত খাদ্য ও পানীয় পাচ্ছ না? অথচ আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে, তিনি ক্ষুধা নিবারণের জন্য নিম্নমানের খুরমাও পাননি।
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নু'মান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু মানুষকে তাদের নিআমতের কথা স্মরণ করিয়ে দেন এবং তারা যত খুশি খাবার ও পানীয় গ্রহণ করার মত অবস্থানে আছেন। তারপর তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর অবস্থা বর্ণনা করেন যে, তিনি ক্ষুধার কারণে পেট ভরার মত কোন নিম্নমানের খেজুর খুঁজে পাননি।

শিক্ষা
  1. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার প্রতি অনাগ্রহের একটি বর্ণনা।
  2. এই পৃথিবীতে দুনিয়া বিমুখ থাকা এবং দুনিয়া কম ভোগ করা আর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা।
  3. মানুষকে তাদের নিআমতের কথা মনে করিয়ে দেওয়া এবং তার উপর আল্লাহর শোকর আদায় করতে উৎসাহিত করা।
সূত্র

صحيح مسلم (4/ 2284) (2977). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 537). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 421). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (7/ 300). شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 370). كشف المشكل، لابن الجوزي (2/ 216).

HadeethEnc.com-এ এই হাদীস
দুনিয়ার প্রতি মোহের নিন্দা

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com