নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, গুনাহগার মুসলিমের জন্যে আল্লাহর ক্ষমা ও মার্জনা আশা করা যায়; সেই ব্যক্তি ব্যতীত যে অহংকার ও ঔদ্ধত্যের সাথে নিজের পাপ ঘোষণা করে। ফলে সে আল্লাহর ক্ষমার অযোগ্য। যেমন সে রাতে কোনো পাপকাজ করে, অতঃপর সকাল করে, আর আল্লাহ তা গোপন রাখেন; কিন্তু সকাল বেলা সে বলে বেড়ায় যে, সে গতরাতে অমুক পাপকাজ করেছে। অথচ সে এমন অবস্থায় রাত্রি অতিবাহিত করেছিল যে, তার রব তার পাপ গোপন রেখেছিলেন; কিন্তু সে সকালে উঠে তার উপর আল্লাহর আবৃত পর্দা খুলে ফেললো!!
- যে ব্যক্তির পাপকাজ আল্লাহ গোপন রেখেছেন, তা প্রকাশ করা অন্যায়।
- পাপ করে তা প্রকাশ করা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়ানো হয়।
- আল্লাহ যার পাপ এই দুনিয়াতে গোপন রাখেন,আখিরাতেও তিনি তার পাপ গোপন করবেন। আর এটা বান্দাদের প্রতি মহান আল্লাহর প্রশস্ত রহমত।
- যে ব্যক্তি কোন পাপ কাজে পতিত হয়ে যায় ,তার উচিত নিজের পাপ গোপন রাখা এবং আল্লাহর কাছে তাওবা করা।
- যারা ইচ্ছাকৃতভাবে পাপ প্রকাশ করে, তাদের বড় অপরাধ হলো, তারা নিজেদের জন্য ক্ষমার সুযোগ হারিয়ে ফেলে।
صحيح البخاري (8/ 20) (6069). صحيح مسلم (4/ 2291) (2990). شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 15). منار القاري شرح مختصر صحيح البخاري، لحمزة قاسم (5/ 251). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 329). نزهة المتقين شرح رياض الصالحين، مجموعة من الباحثين (1/ 255).