তোমরা মাযলুমের বদ-দো‘আ থেকে বেঁচে থাকো। কারণ, তা আগুনের মশালের মতো আকাশের দিকে আরোহণ করতে থাকে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعاً: «اتَّقُوا دَعَوَاتِ المظلومِ؛ فإنَّها تصعد إلى السماء كأنَّها شَرارٌ».
ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু‘ হিসেবে বর্ণিত: “তোমরা মাযলুমের বদ-দো‘আ থেকে বেঁচে থাকো। কারণ, তা আগুনের মশালের মতো আকাশের দিকে আরোহণ করতে থাকে।”
এটি হাকিম বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
তোমরা যুলুম থেকে দূরে থাকো। আর তোমরা অত্যাচারিতদের বদ-দো‘আকে ভয় কর। কারণ, তা আকাশের দিকে আগুনের শিখার মতো দ্রুত উঠতে থাকে। দ্রূত উপরের দিকে উঠার কারণে তাকে আগুনের মশালের সাথে তুলনা করা হয়েছে। অথবা তা এমন অন্তর থেকে বের হয়, যা যুলুম ও ক্ষোভের আগুনে দাউ দাউ করে জ্বলছে। আর তা তার (প্রতিবন্ধক) পর্দাসমূহকে জালিয়ে দেওয়ার ক্ষেত্রে মশালের মতো।
সূত্র
المستدرك على الصحيحين، تحقيق: مصطفى عبد القادر عطا، نشر: دار الكتب العلمية – بيروت، لبنان، الطبعة: الأولى، 1411ه – 1990م.
التنوير شرح الجامع الصغير، لمحمد بن إسماعيل بن صلاح بن محمد الحسني، الكحلاني الأمير الصنعاني، المحقق: د. محمَّد إسحاق محمَّد إبراهيم، الناشر: مكتبة دار السلام، الرياض، الطبعة: الأولى، 1432 هـ - 2011 م.
صحيح الجامع الصغير وزياداته، للألباني، نشر: المكتب الإسلامي.
معجم اللغة العربية المعاصرة، للدكتور أحمد مختار عبد الحميد عمر بمساعدة فريق عمل، الناشر: عالم الكتب، الطبعة: الأولى، 1429 هـ - 2008 م.
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com