মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“বান্দা সিজদা অবস্থায় স্বীয় রবের সর্বাধিক নিকটবর্তী হয়। সুতরাং (সিজদায়) তোমরা অধিক দু‘আ করো।”

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ، فَأَكْثِرُوا الدُّعَاءَ».
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “বান্দা সিজদা অবস্থায় স্বীয় রবের সর্বাধিক নিকটবর্তী হয়। সুতরাং (সিজদায়) তোমরা অধিক দু‘আ করো।”
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, বান্দা সিজদা অবস্থায় স্বীয় রবের সর্বাধিক নিকটবর্তী হয়। কেননা মুসল্লী তার সর্বাধিক সম্মানিত অঙ্গগুলো সিজদাবস্থায় জমিনে রেখে মহান আল্লাহর কাছে নিজের বিনয়, হীনতা ও আনুগত্য প্রকাশ করে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবস্থায় অধিক দু‘আ করতে আদেশ করেছেন। ফলে দু‘আ ও আমল উভয়ের মাধ্যমে মহান আল্লাহর কাছে বিনয় ও নম্রতা একত্রিত হয়।

শিক্ষা
  1. আনুগত্য বান্দাহকে মহান আল্লাহর অধিক নিকটবর্তী করে।
  2. সিজদায় বেশি বেশি দু‘আ করা মুস্তাহাব। কেননা সিজদা দু‘আ কবুলের অন্যতম স্থান।
সূত্র

صحيح مسلم (1/ 350) (482). شرح رياض الصالحين، لابن عثيمين (5/ 509). تطريز رياض الصالحين، لفيصل المبارك (ص780). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 506).

HadeethEnc.com-এ এই হাদীস
দোয়া কবুল ও প্রত্যাখ্যাত হওয়ার কারণসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com