‘আয়িশাহ রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অল্প শব্দে বহুল অর্থবোধক দো‘আ পছন্দ করতেন এবং তা ছাড়া অন্য দো‘আ পরিহার করতেন।
এটি আবু দাউদ ও আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এমন দুআ পছন্দ করতেন যাতে দুনিয়া ও আখেরাতের কল্যাণ থাকে, যার শব্দ কম কিন্তু অর্থ অনেক এবং যার মধ্যে থাকত আল্লাহর প্রশংসা এবং ন্যায়নিষ্ঠ উদ্দেশ্য আর বাকি সবকিছু ছেড়ে দিতেন।
শিক্ষা
অল্প শব্দে দোয়া করা মুস্তাহাব, যাতে ভালো অর্থ থাকে এবং কঠিন ও জটিল বিষয়-বনিতা থাকা মাকরুহ, যা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনার পরিপন্থী।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অল্প শব্দে বেশী অর্থের জন্য নির্বাচিত।
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে দোয়া করেছেন প্রমাণিত হয়েছে তার প্রতি আগ্রহী হওয়া; যদিও তা দীর্ঘ হয় এবং তার অনেক শব্দ থাকে, কারণ তার সবগুলো বিস্তৃত দোয়া।
সূত্র
سنن أبي داود (2/ 605) (1482).
مسند أحمد (42/ 76) (25151).
بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 542).
نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (2/ 1003).
شرح رياض الصالحين، لابن عثيمين (6/ 15).
كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (17/ 349).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com