মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

কঠিন সময়ে পাঠ করার যিকিরসমূহ

৪টি হাদীস

‘‘আমি কেমন করে হাসিখুশি করব, অথচ শিঙ্গা ওয়ালা (ইস্রাফীল তো ফুৎকার দেওয়ার জন্য) শিঙ্গা মুখে ধরে আছেন। আর তিনি কান লাগিয়ে আছেন যে, তাঁকে কখন ফুৎকার দেওয়ার আদেশ দেওয়া হবে এবং তিনি ফুৎকার দেবেন।’

عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعاً: «كَيْفَ أَنْعَمُ! وصَاحِبُ القَرْنِ قَدِ التَقَمَ القَرْنَ، واسْتَمَعَ الإِذْنَ مَتَى يُؤْمَرُ بالنَّفْخِ فَيَنْفُخُ»، فَكَأَنَّ ذَلِكَ ثَقُلَ على أصحابِ رسولِ اللهِ صلى الله عليه وسلم فقال لهم: «قُولُوا: حَسْبُنَا اللهُ ونِعْمَ الوَكِيلُ».
আবূ সা‘ঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আমি কেমন করে হাসিখুশি করব, অথচ শিঙ্গা ওয়ালা (ইস্রাফীল তো ফুৎকার দেওয়ার জন্য) শিঙ্গা মুখে ধরে আছেন। আর তিনি কান লাগিয়ে আছেন যে, তাঁকে কখন ফুৎকার দেওয়ার আদেশ দেওয়া হবে এবং তিনি ফুৎকার দেবেন।’’ অতঃপর এ কথা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের জন্য ভারী বোধ হল। সুতরাং তিনি তাঁদেরকে বললেন, ‘‘তোমরা বল, ‘হাসবুনাল্লাহু অনি‘মাল অকীল।’ অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী।’’
এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কীভাবে আরাম করতে পারি, অথচ শিঙ্গাওয়ালা মুখে শিঙ্গা নিয়ে অধীর আগ্রহে কান পেতে শিঙ্গায় ফুৎকার দেওয়ার নির্দেশ শোনার অপেক্ষায় আছেন, কখন ফুঁ দেওয়ার নির্দেশ প্রদান করা হবে, আর অমনি তিনি ফুঁ দিবেন।বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নিকট ভীতিকর ও কঠিন মনে হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন: তোমরা বল যে, আমাদের জন্য আল্লাহ তা'আলাই যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধানকারী। অর্থাৎ তিনি আমাদের জন্য যথেষ্ট।

সূত্র

دليل الفالحين لطرق رياض الصالحين، لابن علان، نشر دار الكتاب العربي. نزهة المتقين شرح رياض الصالحين، نشر: مؤسسة الرسالة، الطبعة: الرابعة عشر، 1407ه 1987م. بهجة الناظرين شرح رياض الصالحين، للهلالي، نشر: دار ابن الجوزي .الطبعة الأولى 1418 المعجم الوسيط، نشر: دار إحياء التراث العربي، بيروت – لبنان، الطبعة: الثانية. سنن الترمذي، نشر: شركة مكتبة ومطبعة مصطفى البابي الحلبي – مصر، الطبعة: الثانية، 1395هـ - 1975م. مسند الإمام أحمد بن حنبل، تحقيق: شعيب الأرنؤوط - عادل مرشد، وآخرون، نشر: مؤسسة الرسالة، الطبعة: الأولى، 1421هـ - 2001م. صحيح الجامع الصغير وزياداته، للألباني، نشر: المكتب الإسلامي.

HadeethEnc.com-এ এই হাদীস

হে আল্লাহ! আপনি আমার সহযোগী ও সাহায্যকারী, কেবল আপনার সাহায্যেই অবস্থার পরিবর্তন করি, কেবল আপনার সাহায্যেই আক্রমণ করি এবং কেবল আপনার সাহায্যেই যুদ্ধ করি।

عن أنس بن مالك رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا غزا، قال: «اللهم أنت عَضُدِي ونَصِيرِي، بِكَ أَحُول، وبِكَ أَصُول، وبك أقاتل».
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ সনদে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ আরম্ভ করতেন তখন বলতেন, “হে আল্লাহ! আপনি আমার সহযোগী ও সাহায্যকারী, কেবল আপনার সাহায্যেই অবস্থার পরিবর্তন করি, কেবল আপনার সাহায্যেই আক্রমণ করি এবং কেবল আপনার সাহায্যেই যুদ্ধ করি।”
এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ আরম্ভ করার ইচ্ছা করতেন বা যুদ্ধ শুরু করতেন, তখন তিনি এ দো‘আগুলো পড়তেন যার অর্থ হে আল্লাহ! আপনি আমার সহযোগী ও সাহায্যকারী, কেবল আপনার সাহায্যেই এক অবস্থা থেকে অপর অবস্থায় নীত হই, কেবল আপনার সাহায্যেই আমি দীনের শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ি ও আপনার সাহায্যেই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করি।

সূত্র

سنن أبي داود، تحقيق محي الدين عبد الحميد ،المكتبة العصرية،صيدا –بيروت. سنن الترمذي، نشر مصطفى البابي وتحقيق أحمد شاكر- مصر الطبعة: الثانية، 1395 هـ - 1975 م. نزهة المتقين شرح رياض الصالحين لمجموعة من الباحثين, مؤسسة الرسالة, الطبعة الرابعة عشرة, 1407ه. دليل الفالحين لطرق رياض الصالحين لمحمد بن علان الصديقي, تحقيق خليل مأمون شيحا-دار المعرفة-بيروت-الطبعة الرابعة1425ه. كنوز رياض الصالحين بإشراف حمد العمار, دار كنوز إشبيليا, الطبعة الأولى, 1430ه. بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي, دار ابن الجوزي- الطبعة الأولى1418ه. صحيح أبي داود، للألباني، نشر: مؤسسة غراس للنشر والتوزيع، الكويت، الطبعة: الأولى، 1423ه-2002م.

HadeethEnc.com-এ এই হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় বলতেন, «لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ» “আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, যিনি মহান ও পরম সহিষ্ণু। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি মহা ‘আরশের রব। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি আসমানের রব, জমিনের রব এবং মর্যাদাবান ‘আরশের রব।”

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما: أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ عِنْدَ الْكَرْبِ: «لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ».
ইবনু ’আব্বাস রদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় বলতেন, «لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ» “আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, যিনি মহান ও পরম সহিষ্ণু। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি মহা ‘আরশের রব। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি আসমানের রব, জমিনের রব এবং মর্যাদাবান ‘আরশের রব।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন তীব্র দুঃখ ও কষ্টে থাকতেন, তখন বলতেন: «لا إله إلا الله» আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, যিনি «العظيم» তাঁর সত্তায়, গুণাবলীতে এবং কর্মে মহান ও মহিমান্বিত, যিনি «الحليم» পাপীর জন্য শাস্তি ত্বরান্বিত করেন না বরং বিলম্বিত করেন এবং তিনি তাকে ক্ষমা করে দেন যদিও তাকে তিনি শাস্তি দিতে সক্ষম। কারণ তিনি সক্ষম, তিনি সকল কিছুর উপর মহিমান্বিত। «لا إله إلا الله رب العرش العظيم» মহান আরশের স্রষ্টা। «لا إله إلا الله رب السموات والأرض» আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা এবং তার মধ্যে যা রয়েছে সবকিছুর স্রষ্টা, মালিক ও সংস্কারক এবং যিনি এটিকে যেমন ইচ্ছা তেমনভাবে পরিচালনা করেন। «رب العرش الكريم» মহিমান্বিত আরশের স্রষ্টা।

শিক্ষা
  1. আমাদের উপর যখন বিপর্যয় ও কষ্ট আসে তখন দোয়ার মাধ্যমে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা ওয়াজিব।
  2. বিপদের সময় এই দোয়াটি পাঠ করা মুস্তাহাব।
  3. রহমানের আরশ, পরম মহিমান্বিত যার উপর উঠেছেন, এটি হল সকল সৃষ্টির মধ্যে সর্বোচ্চ, বৃহত্তম এবং সবচেয়ে মহিমান্বিত। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এটিকে মহান এবং সম্মানিত বলে বর্ণনা করেছেন।
  4. তিনি আকাশ ও পৃথিবীর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন; কারণ তারা দৃশ্যমান সকল সৃষ্টির মধ্যে অন্যতম।
  5. আত-তীবি বলেন: তিনি এই প্রশংসা শুরু করেছেন রব উল্লেখ করে, যাতে কষ্ট দূর করার সাথে নামটি উপযোগী হয়; কারণ এটি পরির্চযার দাবি। এতে আল্লাহর মহিমা ঘোষণার পাশাপাশি তাওহীদও অন্তর্ভুক্ত, যা মহিমান্বিত পবিত্রতার উৎস এবং যে মহত্ত্ব পূর্ণ শক্তি নির্দেশ করে। এটি সহনশীলতার প্রমাণ যা জ্ঞানের ইঙ্গিত দেয়, কারণ অজ্ঞদের ধৈর্যশীল বা উদার বলে কল্পনা করা যায় না এবং এই দু’টি উদারতা বিশেষণের উৎস।
সূত্র

صحيح البخاري (8/ 75) (6346). صحيح مسلم (4/ 2092) (2730). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 593). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (17/ 565). تطريز رياض الصالحين، لفيصل آل مبارك (ص821). شرح رياض الصالحين، لابن عثيمين (6/ 55). مرقاة المفاتيح شرح مشكاة المصابيح، للقاري (4/ 1677). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (2/ 1021).

HadeethEnc.com-এ এই হাদীস

হে আল্লাহ আমরা তাদের মোকাবিলায় আপনাকেই তাদের গলায় রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।

عن أبي موسى الأشعري رضي الله عنه كَانَ إذا خَافَ قوماً، قالَ: «اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ في نُحُورِهِمْ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ».
আবূ মুসা আশ‘আরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সম্প্রদায়ের দ্বারা ক্ষতির আশংকা করতেন তখন বলতেন, “হে আল্লাহ আমরা তাদের মোকাবিলায় আপনাকেই তাদের গলায় রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।”
এটি নাসাঈ বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।মানহাদীসটির সনদ সহীহ।
ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বাণী, “হে আল্লাহ আমরা আপনাকে তাদের গলায় স্থাপন করছি” অর্থাৎ তাদের সামনে পেশ করছি, আপনি আমাদের থেকে তাদেরকে প্রতিহত করবেন ও তাদের থেকে আমাদেরকে রক্ষা করবেন। হাদীসে নহর শব্দকে নির্দিষ্ট করার কারণ হলো, নহর/গলা ধরে ধাক্কা দিয়ে প্রতিহত করা ও নহর ধরে তাকে আয়ত্তে আনা অতি সহজ। আর শত্রু তো যুদ্ধের জন্য গলা দিয়েই অগ্রসর হয় অথবা তাদের গলাকে কব্জা করা ও তাদের হত্যা করার শুভ লক্ষণ হিসেবে নহর শব্দ ব্যবহার করেছেন। “তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।” এমতাবস্থায় আপনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন। এ দো‘আর মূল উদ্দেশ্য হলো, হে আল্লাহ আমরা আপনার কাছে প্রার্থনা করছি যে, আপনি তাদের সীনাকে প্রতিহত করুন বা তাদের সাথে যুদ্ধে মিলিত হওয়া থেকে বিরত রাখুন, তাদের অনিষ্ট প্রতিরোধ করুন, তাদের যাবতীয় ষড়যন্ত্রের মোকাবিলায় আপনিই আমাদের জন্য যথেষ্ট এবং আমাদের ও তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করুন। উপরোক্ত বাক্যদ্বয় যদিও সহজ, যখন কোনো মানুষ অন্তরের অন্তস্থল থেকে ইখলাসের সাথে তা বলবে তবে নিশ্চয় আল্লাহ তার থেকে শত্রুর শত্রুতা প্রতিহত করবেন। আর আল্লাহই একমাত্র তাওফিকদাতা।

সূত্র

رياض الصالحين من كلام سيد المرسلين؛ للإمام أبي زكريا النووي، تحقيق د. ماهر الفحل، دار ابن كثير-دمشق، الطبعة الأولى، 1428هـ. سنن أبي داود؛ للإمام أبي داود سليمان بن الأشعث السجستاني، تعليق عزت الدعاس وغيره، دار ابن حزم-بيروت، الطبعة الأولى، 1418هـ. السنن الكبرى؛ للإمام أحمد بن شعيب النسائي، أشرف عليه شعيب الأرنؤوط، مؤسسة الرسالة-بيروت، الطبعة الأولى 1421هـ. شرح رياض الصالحين؛ للشيخ محمد بن صالح العثيمين، مدار الوطن، الرياض، 1426هـ. صحيح سنن أبي داود؛ تأليف الشيخ محمد ناصر الدين الألباني، غراس-الكويت، الطبعة الأولى، 1423هـ. فيض القدير شرح الجامع الصغير؛ تأليف عبدالرؤوف المناوي، دار الحديث-القاهرة. المسند؛ للإمام أحمد بن حنبل، نشر المكتب الإسلامي-بيروت، مصور عن الطبعة الميمنية. نزهة المتقين شرح رياض الصالحين؛ تأليف د. مصطفى الخِن وغيره، مؤسسة الرسالة-بيروت، الطبعة الرابعة عشر، 1407هـ.

HadeethEnc.com-এ এই হাদীস

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com