নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এসব মহান কালিমাগুলো দ্বারা আল্লাহ তা‘আলার যিকির করা দুনিয়া ও দুনিয়ার মধ্যকার সবকিছু থেকে উত্তম। আর কালিমাগুলো হলো: (سبحان الله) ”আল্লাহ পবিত্র”: আল্লাহ সকল প্রকারের দোষ-ত্রুটিমুক্ত। (الحمد لله) “সমস্ত প্রশংসা আল্লাহর”: আল্লাহকে ভালোবাসা ও সম্মানের সাথে তাঁর পরিপূর্ণ গুণাবলির দ্বারা প্রশংসা করা। (لا إله إلا الله) “এবং আল্লাহ ব্যতীত কোন মাবূদ নেই: আল্লাহ ছাড়া কোন সত্য মাবূদ নেই। (الله أكبر) “আল্লাহু আকবর”: সব কিছু অপেক্ষা আল্লাহই বড় ও মহান।
- হাদীসে আল্লাহর যিকিরের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। এ যিকির সে সব কিছুর চেয়েও উত্তম, যত কিছুর উপর সূর্য উদয় হয়।
- অধিক পরিমাণে যিকির করতে হাদীসে উৎসাহিত করা হয়েছে। কেননা যিকিরে রয়েছে অপরিসীম সাওয়াব ও ফজীলত।
- দুনিয়ার ধন-সম্পদ অত্যন্ত নগন্য। আর তার জন্য প্রবৃত্তি-কামনাও ক্ষণস্থায়ী।
صحيح مسلم (4/ 2072) (2695). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 496). شرح رياض الصالحين، لابن عثيمين (5/ 485). نزهة المتقين شرح رياض الصالحين، لمصطفى الخِن وغيره (2/ 970). تطريز رياض الصالحين، لفيصل آل المبارك (ص772).