নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দুটি কালেমা সম্পর্কে বর্ণনা করেছেন যে, মানুষ খুব সহজেই সর্বাবস্থায় জিহ্বা দ্বারা তা উচ্চারণ করতে পারে, আর মীযানে পাল্লায় এ কালিমা দুটি অত্যন্ত ভারী,আমাদের প্রতিপালক রাহমান (পরম দয়ালু আল্লাহ) এ কালিমা দুটি খুব পছন্দ করেন। سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ কালেমা দুটি আল্লাহর বড়ত্ব ও পরিপূর্ণতা এবং আল্লাহ তাবারাকা ওয়াতা‘আলাকে যাবতীয় দোষ-ত্রুটি থেকে মুক্ত ঘোষণার গুণ অন্তর্ভুক্ত করে।
- সর্বোত্তম যিকির হলো যাতে আল্লাহকে সকল দোষ-ত্রুটি থেকে মুক্ত রাখা এবং তাঁর প্রশংসা জ্ঞাপন একত্রিত হয়।
- বান্দার প্রতি আল্লাহর অপরিসীম রহমতের বর্ণনা। তিনি সামান্য আমলের প্রতিদান অনেক বেশি দিয়ে থাকেন।
صحيح البخاري (8/ 86) (6406). صحيح مسلم (4/ 2072) (2694). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (10/ 480). فتح ذي الجلال والإكرام بشرح بلوغ المرام، لابن عثيمين (6/ 519).