নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে আল্লাহর নিকট অতি প্রিয় চারটি বাক্য সম্পর্কে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ (سُبْحَانَ اللَّهِ): অর্থাৎ আল্লাহ সমস্ত দোষ-ত্রুটি অসম্পূর্ণতা থেকে নিঙ্কলুষ পবিত্র। আলহামদুলিল্লাহ (وَالْحَمْدُ لِلَّهِ): সকল প্রশংসা আল্লাহর। এটি আল্লাহর ভালোবাসা ও বড়ত্ব সহকারে তাঁর পূর্ণতা ও স্বয়ংসম্পূর্ণতার গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ (وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ): অর্থাৎ এক আল্লাহ ব্যতীত আর কোন সত্য মাবূদ নেই। এবং আল্লাহু আকবর (اللَّهُ أَكْبَرُ): অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও সবকিছুর চেয়ে সম্মানিত, মহান। এগুলোর যে কোনটি দিয়ে শুরু করলেই এর সাওয়াব অর্জিত হবে, উচ্চারণের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা জরুরী নয়।
- ইসলামী শারী‘য়াহ সহজ সরল, যেহেতু এ চারটির কালিমার যে কোনটি দিয়ে শুরু করলেই হবে, ধারাবাহিকতা না থাকলে এতে কোন ক্ষতি নেই।
صحيح مسلم (3/ 1685) (2137)، (4/ 2093) (2731)، (4/ 2072) (2695). توضيح الأحكام من بلوغ المرام، للبسام (7/ 540). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (10/ 411). فتح ذي الجلال والإكرام، لابن عثيمين (6/ 477). سبل السلام بشرح بلوغ المرام، للصنعاني (2/ 706).