মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“সর্বোত্তম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ (لَا إِلَهَ إِلَّا اللهُ) আর সর্বোত্তম দু‘আ হলো আলহামদু লিল্লাহ (الْحَمْدُ لِلهِ)।”

عن جابر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «أَفْضَلُ الذِّكْرِ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَفْضَلُ الدُّعَاءِ: الْحَمْدُ لِلهِ».
জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “সর্বোত্তম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ (لَا إِلَهَ إِلَّا اللهُ) আর সর্বোত্তম দু‘আ হলো আলহামদু লিল্লাহ (الْحَمْدُ لِلهِ)।”
সুনানে তিরমিযী, নাসায়ীর সুনানুল কুবরা ও সুনানে ইবনে মাজাহমানহাসান
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, সবচেয়ে উত্তম যিকির হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। এর অর্থ হলো: আল্লাহ ছাড়া কোন প্রকৃত মা‘বুদ নেই। সবচেয়ে উত্তম দু‘আ হলো ‘আলহামদু লিল্লাহ’। এতে রয়েছে নি‘আমতদাতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলাকেই স্বীকৃতি দেওয়া, যিনি সকল পরিপূর্ণতা ও সৌন্দর্যের গুণে গুণান্বিত হওয়ার অধিকারী।

শিক্ষা
  1. হাদীসে তাওহীদের কালিমা দ্বারা আল্লাহর বেশি বেশি যিকির ও তাঁর প্রশংসা দ্বারা অধিক দু‘আ করতে উৎসাহিত করা হয়েছে।
সূত্র

سنن الترمذي (5/ 393) (3383). نزهة المتقين شرح رياض الصالحين، لمصطفى الخِن وغيره (2/ 984). زاد المعاد في هدي خير العباد، ابن قيم الجوزية (1/ 36).

HadeethEnc.com-এ এই হাদীস
সাধারণ যিকিরসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com