জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি বলবে, (سُبْحَانَ اللهِ العَظِيمِ وَبِحَمْدِهِ) তার জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হবে।”
এটি তিরমিযী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি বলে: «سبحان الله» অর্থাৎ আল্লাহকে সকল দোষ ও ত্রুটি থেকে পবিত্র, «العظيم» অর্থাৎ যিনি তাঁর সত্তা, গুণাবলি ও কাজে মহান , «وبحمده» অর্থাৎ তাঁর পরিপূর্ণ গুণাবলির প্রশংসার সাথে, তার জন্য জান্নাতে প্রতিবার বলার সময় একটি খেজুর গাছ রোপণ করা হয়।
শিক্ষা
আল্লাহ তাআলার যিকির বেশি করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, যেমন: তাসবিহ (সুবহানাল্লাহ) ও তাহমিদ (আলহামদুলিল্লাহ) বলা।
জান্নাত প্রশস্ত, এবং এর বৃক্ষরোপণ হলো তাসবিহ ও তাহমিদ, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ ও নিয়ামত।
হাদীসে অন্যান্য গাছের পরিবর্তে খেজুর গাছকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কারণ এর অনেক উপকারিতা রয়েছে এবং এর ফল সুস্বাদু। এ কারণেই আল্লাহ তাআলা কুরআনে মুমিন ও তার ঈমানের উদাহরণ হিসেবে খেজুর গাছের কথা উল্লেখ করেছেন।
সূত্র
سنن الترمذي (5/ 456) (3464).
مرعاة المفاتيح شرح مشكاة المصابيح، للمباركفوري (7/ 464).
نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (2/ 985).
مشكاة المصابيح، للتبريزي (2/ 713).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com