عَنِ ابْنِ عَبَّاسٍ رَضيَ اللهُ عنهُما قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «البَسُوا مِنْ ثِيَابِكُمُ البَيَاضَ، فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ».
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তোমরা সাদা পোশাক পরো, কারণ এটি তোমাদের পোশাকের মধ্যে সর্বোত্তম এবং তোমাদের মৃতদেরকে এতে কাফন দাও।"
এটি আবূ দাঊদ, তিরমিযী ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের সাদা পোশাক পরতে এবং তাতে মৃতদের সাদা পোশাকে কাফন পরাতে নির্দেশ দেন। এটি উত্তম পোশাকগুলির মধ্যে একটি।
শিক্ষা
- সাদা পোশাক পরা মুস্তাহাব, তবে অন্যান্য রঙের পোশাকও অনুমোদিত।
- মৃতদের সাদা পোশাকে কাফন দেওয়া মুস্তাহাব।
- আশ-শাওকানী বলেন: হাদীসটি সাদা পোশাক পরা এবং তাতে মৃতদের কাফন দেওয়ার বৈধতা সম্পর্কে ইঙ্গিত করে। এটি অন্যান্য পোশাকের তুলনায় বেশী ভালো ও উত্তম। এটি সবচেয়ে ভালো এটি স্পষ্ট। এটি সবচেয়ে পবিত্র হওয়ার কারণ হল এর উপর যে সামান্যতম জিনিসও পড়ে তা দৃশ্যমান হয়, ফলে এটিই উত্তম।
সূত্র
سنن أبي داود (6/ 27) (3878). سنن الترمذي (2/ 311) (994). سنن ابن ماجه (2/ 453) (1472). ذخيرة العقبى في شرح المجتبى (19/ 16).