عَنْ عُمَرَ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَبِسَ الحَرِيرَ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الآخِرَةِ».
উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে লোক দুনিয়ায় রেশমী কাপড় পরবে, আখিরাতে সে তা পরতে পারবে না”।
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, পুরুষদের যে দুনিয়ায় রেশমী কাপড় পরবে, তাওবা না করলে আখিরাতে সে তা পরতে পারবে না, তার শাস্তি স্বরূপ।
শিক্ষা
- রেশম বলতে যা বোঝানো হয়েছে তা হল খালিস প্রাকৃতিক রেশম, কিন্তু কৃত্রিম রেশম হাদীসের অন্তর্ভুক্ত নয়।
- পুরুষদের জন্য রেশম পরিধান করা হারাম।
- রেশম পরিধানের নিষেধাজ্ঞা তা পরিধান করা এবং বিছানো উভয়কে শামিল করে।
- পুরুষদের জন্য তাদের কাপড়ে নকশা অথবা কাপড়ের পার্শ্বে কিছু রেশম ব্যবহার করা বৈধ, যা দুই থেকে চার আঙ্গুলের বেশি চওড়া নয়।
সূত্র
صحيح البخاري (7/ 150) (5834). صحيح مسلم (3/ 1641) (2069). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (4/ 207).