রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটি আংটি বানালেন।
عن عبد الله بن عمر رضي الله عنهما «أن رسول الله - صلى الله عليه وسلم - اصْطَنَعَ خَاتَمًا من ذهب، فكان يجعل فَصَّهُ في باطن كَفِّهِ إذا لَبِسَهُ، فصنع الناس كذلك، ثم إنه جلس على المنبر فَنَزَعَهُ فقال: إني كنت أَلْبَسُ هذا الخَاتَمَ ، وأجعل فَصَّهُ من داخل، فرمى به ثم قال: والله لا أَلْبَسُهُ أبدا فَنَبَذَ الناس خَواتِيمَهُمْ».
وفي لفظ «جعله في يده اليمنى».
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটি আংটি বানালেন। তিনি যখন তা পরতেন তখন তার নকশাটি তার তালুর ভিতরে রাখতেন। লোকেরাও তাই করতো। তারপর একদিন তিনি মিম্বারে বসলে তা খুলে ফেললেন এবং বললেন, আমি এ আংটিটি পরতাম এবং তার নকশাটি ভিতরের দিকে রাখতাম তারপর তা ফেলে দিলেন। অতঃপর বললেন, আল্লাহর কসম আমি তা আর কখনো পরিধান করবো না। লোকেরাও তাদের আংটিসমূহ নিক্ষেপ করে দিল। অপর শব্দে বর্ণিত, সেটিকে সে তার ডান হাতে রেখে দিল।
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটি স্বর্ণের আংটি বানানোর নির্দেশ দিলেন। আর যখন তিনি তা পরতেন তখন তার নকশাটি তার হাতের কব্জির ভিতরের দিকে রাখতেন। সাহাবীগণ এ বিষয়ে তার অনুসরণ করল এবং তারা তাই করল যা তিনি করলেন। কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের ওপর বসলেন যাতে তাকে মানুষ দেখতে পায়। অতঃপর তিনি বললেন, আমি এ আংটিটি পরিধান করতাম এবং তার নকশা কব্জির নিচে রাখতাম। তারপর তা তিনি ফেলে দিলেন এবং বললেন, আল্লাহর কসম আমি তা আর কখনো পরিধান করবো না। এটি ছিল নিষিদ্ধ হওয়ার পর। তারপর সাহাবীগণও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে তাদের আংটিসমূহ নিক্ষেপ করে দিলেন।
সূত্র
تأسيس الأحكام للنجمي، ط2، دار علماء السلف، 1414هـ.
تيسير العلام شرح عمدة الأحكام للبسام، حققه وعلق عليه وخرج أحاديثه وصنع فهارسه: محمد صبحي بن حسن حلاق، ط10، مكتبة الصحابة، الإمارات - مكتبة التابعين، القاهرة، 1426هـ.
عمدة الأحكام من كلام خير الأنام صلى الله عليه وسلم لعبد الغني المقدسي، دراسة وتحقيق: محمود الأرناؤوط، مراجعة وتقديم: عبد القادر الأرناؤوط، ط2، دار الثقافة العربية، دمشق ، بيروت، مؤسسة قرطبة، 1408هـ.
صحيح البخاري، تحقيق: محمد زهير بن ناصر الناصر، ط1، دار طوق النجاة (مصورة عن السلطانية بإضافة ترقيم: محمد فؤاد عبد الباقي)، 1422هـ.
صحيح مسلم، تحقيق: محمد فؤاد عبد الباقي، دار إحياء التراث العربي، بيروت، 1423 هـ.
الإلمام بشرح عمدة الأحكام، لإسماعيل الأنصاري، نشر: مطبعة السعادة، الطبعة: الثانية 1392هـ 1972م.
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com