“যখন তোমাদের কেউ খায়, তখন সে যেন ডান হাতে খায় আর যখন পান করে সে যেন ডান হাতে পান করে। কারণ, শয়তান বাম হাতে খায় ও বাম হাতে পান করে”।
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: «إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ، وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ، فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ، وَيَشْرَبُ بِشِمَالِهِ».
ইবনু ‘উমর রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ খায়, তখন সে যেন ডান হাতে খায় আর যখন পান করে সে যেন ডান হাতে পান করে। কারণ, শয়তান বাম হাতে খায় ও বাম হাতে পান করে”।
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মুসলিমকে তাঁর ডান হাতে খেতে ও পান করতে আদেশ করেন, এবং বাম হাতে খেতে ও পান করতে নিষেধ করেন। কারণ, শয়তান বাম হাতে খায় ও পান করে।
শিক্ষা
বাম হাতে খেয়ে বা পান করে শয়তানের সাদৃশ্য গ্রহণ করার নিষেধাজ্ঞা।
সূত্র
صحيح مسلم (3/ 1598) (2020).
توضيح الأحكام مِن بلوغ المرام، للبسام (5/ 445).
فتح ذي الجلال والإكرام شرح بلوغ المرام، لابن عثيمين (6/ 270).
سبل السلام شرح بلوغ المرام، للصنعاني (2/ 625).
عون المعبود شرح سنن أبي داود (10/ 179).
فتاوى اللجنة الدائمة - المجموعة الأولى- (26/ 387).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com