নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, বান্দার উপর তার রবের যেসব অনুগ্রহ ও নি‘আমত রয়েছে সেগুলোর প্রশংসা ও শুকরিয়া আদায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায়। তাই বান্দা খাবার খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে ‘আলহামদু লিল্লাহ’ বলবে, পানীয় পান করে ‘আলহামদু লিল্লাহ’ বলবে।
- মহান আল্লাহর অনুগ্রহ ও দয়া যে, তিনি রিযিক দান করেন, আবার সেই রিযিকের শুকরিয়া আদায় করলে তিনি সন্তুষ্টি হন।
- আল্লাহর সন্তুষ্টি খুব সহজ উপায়ে অর্জিত হয়। যেমন খাবার ও পানীয় গ্রহণের পরে ‘আলহামদু লিল্লাহ’ বলা।
- খাদ্য ও পানীয় গ্রহণের শিষ্টাচারের মধ্যে অন্যতম হলো: খাবার ও পান করা শেষে ‘আলহামদু লিল্লাহ’ বলা।
صحيح مسلم (4/ 2095) (2734). نزهة المتقين شرح رياض الصالحين، لمصطفى الخن وغيره (1/ 164). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 215). شرح رياض الصالحين من كلام سيد المرسلين، لابن عثيمين (2/ 203). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين. تطرز رياض الصالحين، لفيصل آل مبارك (ص764).