কিছু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেন, আমরা খাই কিন্তু পেট ভরে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন: হয়তো খাওয়ার সময় তোমরা ছত্রভঙ্গ হয়ে যাও; সবাই কি একা খায়? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন: অতএব তোমরা একত্রিত হও এবং আলাদা না হয়ে খাও আর খাওয়ার সময় بسم الله বলে আল্লাহর নাম উচ্চারণ করো।তিনি তোমাদের জন্য তাতে বরকত দান করবেন এবং তোমাদের পেট ভরে যাবে।
- খাবারের জন্য একত্রিত হওয়া এবং খাওয়ার আগে বিসমিল্লাহ বলা খাবারে বরকত লাভের এবং তা খেয়ে তৃপ্ত হওয়ার একটি কারণ।
- সকল বিচ্ছেদই মন্দ, সকল ঐক্যই ভালো।
- খাবার সময় সমবেত হওয়া এবং বিসমিল্লাহ বলতে উৎসাহিত করা।
- আস-সিন্দি বলেন: একত্রিত হলে রিযিকের উপর বরকত নেমে আসে এবং আল্লাহর নাম উচ্চারণ করলে শয়তান খাবারের কাছে পৌঁছাতে পারে না।
سنن أبي داود (5/ 588) (3764). سنن ابن ماجه (4/ 418) (3286). مسند أحمد (25/ 485) (16078). شرح رياض الصالحين، لابن عثيمين (4/ 217). نزهة المتقين بشرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 607). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 59).