উকবাহ ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া ও আখিরাতে মুমিনের মুক্তির উপায় সম্পর্কে প্রশ্ন করলেন,? নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তিনটি কাজকে আঁকড়ে ধর: প্রথমত: যেখানে কল্যাণ নেই তার থেকে ও প্রত্যেক ক্ষতিকর কথা থেকে তোমার মুখকে সংরক্ষণ কর এবং ভালো কথা ছাড়া মুখ খুলবে না। দ্বিতীয়: নির্জনে আল্লাহর ইবাদত করার সুবিধার্থে তোমার ঘরকে আকঁড়ে ধর এবং আল্লাহর আনুগত্যে ব্যাপৃত হও আর ফিতনা থেকে নিরাপত্তার জন্য তোমার ঘরে একাকি থাক। তৃতীয়: আর তুমি যেসব পাপ করেছো তার জন্য লজ্জা বোধ কর, তাওবা কর ও ক্রন্দন কর।
- সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমদের মুক্তির উপায়গুলো জানার আগ্রহ।
- ইহকাল ও পরকালে মুক্তির উপায়গুলো বর্ণনা করা।
- মানুষ যখন অপরকে উপকার করতে পারবে না, অথবা মানুষের সাথে মিশে থাকলে নিজের দীন ও নফসের ক্ষতির আশংকা করবে তখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকার প্রতি উৎসাহ প্রদান করা।
- ঘরের প্রতি নজর দেওয়ার ইঙ্গিত, বিশেষ করে ফিতনার সময়; এটি দীন হিফাজত করার একটি উপায়।
سنن الترمذي (4/ 208) (2406). مسند أحمد (28/ 654) (17452). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (3/ 15). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (2/ 1039). مرقاة المفاتيح، لعلي القاري (7/ 3039).