মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

‘‘কোন মুসলিমের জন্য এ কাজ বৈধ নয় যে, তার কোন মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের ঊর্ধ্বে কথাবার্তা বন্ধ রাখবে। সুতরাং যে ব্যক্তি তিন দিনের ঊর্ধ্বে কথাবার্তা বন্ধ রাখবে এবং সেই অবস্থায় মারা যাবে, সে জাহান্নামে প্রবেশ করবে।’’

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «لا يَحِلُّ لمسلم أن يَهْجُرَ أخَاه فوق ثَلَاث، فمن هَجَر فوق ثَلَاث فمات دخل النَّار».
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘কোন মুসলিমের জন্য এ কাজ বৈধ নয় যে, তার কোন মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের ঊর্ধ্বে কথাবার্তা বন্ধ রাখবে। সুতরাং যে ব্যক্তি তিন দিনের ঊর্ধ্বে কথাবার্তা বন্ধ রাখবে এবং সেই অবস্থায় মারা যাবে, সে জাহান্নামে প্রবেশ করবে।’’
এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

হাদীসের অর্থ হলো কোনো মুসলিমের জন্য তার অপর মুসলিম ভাইকে তিন দিনের বেশি বর্জন করা হালাল নয়। তবে যদি তা নিজ ইচ্ছা অথবা দুনিয়াবী কারণে হয়ে থাকে। আর শরীয়তের কোনো উদ্দেশ্যে হাসিল করার জন্য তা জায়েয; বরং তা কখনো ওয়াজিব হয়। যেমন তাওবা না করা পর্যন্ত বিদআতী, পাপী, ফাসিকদের সঙ্গ পরিত্যাগ করা বৈধ। যে ব্যক্তি তার মুসলিম ভাইকে তিন দিনের বেশি শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়াই বর্জন করবে, অতঃপর সে এ গুনাহ্য় অটল থাকাবস্থায় মৃত্যুর পূর্বে তাওবা না করে মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে। এটি জানা আছে যে, গুনাহ এর কারণে যে মুসলিম জাহান্নামের উপযুক্ত হয় এবং আল্লাহ যাকে ক্ষমা করেননি সে যদি জাহান্নামে ঢুকে, তবে তা থেকে অবশ্যই বের হবে। আর জাহান্নামে শুধু কাফিররাই চিরস্থায়ী হবে। তারাই সেখানকার আসল বাসিন্দা এবং তারা তা থেকে বের হওয়ার কোনো পথ পাবে না।

সূত্র

بهجة الناظرين، تأليف: سليم بن عيد الهلالي، الناشر: دار ابن الجوزي ، سنة النشر: 1418 هـ- 1997م. مسند الإمام أحمد، تأليف: أحمد بن محمد بن حنبل، تحقيق: شعيب الأرناؤوط وغيره، الناشر: الناشر: مؤسسة الرسالة ، الطبعة: الأولى، 1421 هـ. سنن أبي داود، تحقيق: محمد محيي الدين عبد الحميد، نشر: المكتبة العصرية، صيدا – بيروت. رياض الصالحين، تأليف: محيي الدين يحيى بن شرف النووي، تحقيق: د. ماهر بن ياسين الفحل ، الطبعة: الأولى، 1428 هـ. صحيح الترغيب والترهيب، تأليف: محمد ناصر الدين الألباني، الناشر: مكتبة المعارف، الطبعة: الخامسة. المنهاج شرح صحيح مسلم، تأليف: محيي الدين يحيى بن شرف النووي، الناشر: دار إحياء التراث العربي، الطبعة: الثانية 1392 هـ. شرح سنن أبي داود، تأليف: عبد المحسن بن حمد بن عبد المحسن العباد، نسخة الإلكترونية.

HadeethEnc.com-এ এই হাদীস
নিন্দনীয় আচরণসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com