দু'জন লোক নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সামনে একে অপরকে অভিশাপ ও গাল-মন্দ করছিল, ইতোমধ্যে তাদের একজনের মুখ রাগে-ক্ষোভে লাল হয়ে গেল এবং তার গলার শিরাগুলো ফুলে গেল। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটি বাক্য জানি যদি তা এই রাগান্বিত ব্যক্তি বলে তার গোস্বা অবশ্যই চলে যাবে, যদি সে বলে: أعوذ بالله من الشيطان الرجيم (আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট পানাহ চাই)। তারা তাকে বললেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলছেন: তুমি শয়তান থেকে পানাহ চাও। তখন সে বলল, আমি কী পাগল?! সে ধারনা করেছিল যে, পাগল ছাড়া কেউ শয়তান থেকে পানাহ চায় না।
- নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম উপদেশ ও নসিহত করার উপলক্ষ্য সামনে আসলেই তা প্রদান করতেন।
- গোস্বা শয়তানের পক্ষ থেকে হয়।
- গোস্বার সময় শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করার নির্দেশ। আল্লাহ তা‘আলা বলেন, (وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله..) الآيةَ. [আর যদি শয়তানের পক্ষ হতে কোন প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় চাও...]
- গাল-মন্দ ও অভিশম্পাত থেকে সতর্ক করা এবং এসব থেকে দূরে রাখা; কারণ এই দু’টি মানুষের মাঝে ফ্যাসাদ সৃষ্টি করে।
- যে উপদেশ শুনতে পায়নি তার কাছে উপদেশ পৌঁছে দেওয়া, যাতে সেও তার দ্বারা উপকৃত হতে পারে।
- নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম গোস্বা থেকে সতর্ক করেছেন, কারণ গোস্বা ক্ষতি ও লাগামহীনতার দিকে নিয়ে যায়। আল্লাহর সীমা লঙ্ঘন না করা হলে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম গোস্বা করতেন না। তার গোস্বাটি ছিল প্রশংসিত গোস্বা।
- ইমাম নববী তার কথা: "هل ترى بي مِن جنون" প্রসঙ্গে বলেন, এই ব্যক্তি মুনাফিকদের কেউ হতে পারেন, অথবা অভদ্র বেদুইন ছিল।
صحيح البخاري (4/ 124) (3282). صحيح مسلم (4/ 2015) (2610). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 110). تطريز رياض الصالحين، لفيصل آل مبارك (ص50). شرح رياض الصالحين، لابن عثيمين (1/ 270). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 78).