নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন, নিশ্চয় কথা ও কাজে নম্রতা, কোমলতা ও ধীরস্থিরতা, কর্মের সৌন্দর্য, পরিপূর্ণতা ও গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। ব্যক্তি তার প্রয়োজন মিটাতে তা খুবই কার্যকর। পক্ষান্তরে কঠোরতা ও নম্রহীনতা জিনিসকে ত্রুটিযুক্ত করে এবং বিশ্রী করে। তাছাড়া এটি ব্যক্তিকে তার উদ্দেশ্য অর্জনে বাধাগ্রস্ত করে। আর যদিও সে তা অর্জন করে তবে অনেক কষ্টে।
- নম্র ও কোমল চরিত্র অর্জনে উৎসাহিত করা হয়েছে।
- নম্রতা ব্যক্তিকে সৌন্দর্যমন্ডিত করে। এটি দীন ও দুনিয়ার যাবতীয় কল্যাণ অর্জনের মাধ্যম।
صحيح مسلم (4/ 2004) (2594). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 683). تطريز رياض الصالحين، لفيصل آل مبارك (ص414).