এই হাদীসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, মহান আল্লাহ তা‘আলা তাঁর কতিপয় বান্দাকে ভালোবাসেন। তার অন্তর্ভুক্ত হলো, তাকওয়া অবলম্বনকারী: যিনি আল্লাহর আদেশসমূহ মান্যকারী এবং তাঁর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা ব্যক্তি। তিনি ভালোবাসেন আত্মনির্ভরশীল ব্যক্তিকে: যিনি মানুষের থেকে অমুখাপেক্ষী হয়ে মহান আল্লাহর কাছে মুখাপেক্ষী হয় এবং তিনি ব্যতীত অন্য কারো দিকে দৃষ্টিপাত করে না। তিনি ভালোবাসেন আত্মগোপনকারীকে: তিনি হলেন বিনয়াবনত তার রবের ইবাদতকারী, উপকারী কাজে ব্যস্ত থাকে, তাকে কেউ চিনুক বা না চিনুক, তার প্রশংসা ও গুণগান কেউ করুক, এ ব্যাপারে তার কোন ভ্রুক্ষেপ নেই।
- হাদীসে আল্লাহ তা‘আলা কর্তৃক বান্দাকে ভালোবাসার কতিপয় গুণাবলী বর্ণিত হয়েছে। আর সেগুলো হলো: আল্লাহর তাকওয়া অবলম্বন, বিনয় এবং আল্লাহর বণ্টনে সন্তুষ্ট থাকা।
صحيح مسلم (4/ 2277) (2965). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 651). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين. نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 509). شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 509). شرح النووي على مسلم (18/ 100).