মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

লজ্জা ঈমানের অঙ্গ

عن عبد الله بن عمر رضي الله عنهما قال: سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ، فَقَالَ: «الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ».
আব্দুল্লাহ ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি তার ভাইকে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন শুনতে পেয়ে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: “লজ্জা ঈমানের অঙ্গ।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, এক লোক তার ভাইকে বেশি লজ্জা পরিহার করতে উপদেশ দিচ্ছিল। তখন তিনি বললেন, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জাশীলতা শুধু কল্যাণই বয়ে আনে। লজ্জাশীলতা একটি সুন্দর চরিত্র যা ভালো কাজ করতে এবং খারাপ কাজ বর্জন করতে উৎসাহিত করে।

শিক্ষা
  1. যে লজ্জা ভালো কাজ করতে বাঁধা দেয় তা মূলত লজ্জাশীতা নয়; বরং তাকে বলে লাজুকতা,অপারগতা, ভীরুতা, এবং কাপুরুষতা।
  2. লজ্জাশীলতা মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ গুণ, যা তাঁর আদেশসমূহ পালন করা এবং নিষেধসমূহ বর্জন করার মাধ্যমে অর্জিত হয়।
  3. মাখলূকের জন্য লজ্জাশীলতা হলো তাদেরকে সম্মান করা, তাদের মর্যাদা অনুযায়ী মূল্যায়ন করা এবং সাধারণত যা মন্দ তা বর্জন করা।
সূত্র

صحيح البخاري (1/ 14) (24). صحيح مسلم (1/ 63) (36). توضيح الأحكام من بلوغ المرام، للبسام (7/ 489). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (10/ 330). فتح ذي الجلال والإكرام، لابن عثيمين (6/ 427). سبل السلام بشرح بلوغ المرام، للصنعاني (2/ 689).

HadeethEnc.com-এ এই হাদীস
প্রশংসিত আচরণসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com