নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, যেসব কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে তন্মধ্যে সর্বাধিক বড় দুটি কারণ হলো: আল্লাহর তাকওয়া অবলম্বন ও উত্তম চরিত্র। আল্লাহর তাকওয়া তোমাকে এবং আল্লাহর আযাবের মধ্যে প্রতিরক্ষা সৃষ্টি করবে। আর তা অর্জিত হবে তাঁর আদেশ পালনের মাধ্যমে এবং তাঁর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার মাধ্যমে। আর উত্তম চরিত্র: তা অর্জিত হবে হাস্যোজ্জ্বল চেহারা, অন্যের উপকার সাধন এবং কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার মাধ্যমে। অন্যদিকে জাহান্নামে যাওয়ার কারণসমূহের মধ্যে সর্বাধিক বড় দুটি কারণ হলো: মুখ ও লজ্জাস্থান মুখের গুনাহসমূহের অন্যতম হলো: মিথ্যা, গীবত, চোগলখোরি, ইত্যাদি। লজ্জাস্থানের গুনাহসমূহ হলো: যিনা, সমকামিতা ইত্যাদি।
- জান্নাতে যাওয়ার কিছু কারণ আল্লাহ সাথে জড়িত, যেমন তাঁর তাকওয়া অবলম্বন করা। আবার কিছু কারণ মানুষের সাথে সম্পৃক্ত, যেমন উত্তম চরিত্র।
- ব্যক্তির জন্য জিহ্বার বিপদ মারাত্মক। আর এটি জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ।
- মানুষের জন্য প্রবৃত্তি ও অশ্লীল কাজের ভয়াবহতা মারাত্মক। আর এটি অধিকাংশ জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ।
سنن الترمذي (3/ 536) (2004). سنن ابن ماجه (5/ 318) (4246). مسند أحمد (13/ 287) (7907). توضيح الأحكام من بلوغ المرام، للبسام (7/ 509). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (10/ 369). فتح ذي الجلال والإكرام، لابن عثيمين (6/ 453). سبل السلام بشرح بلوغ المرام، للصنعاني (2/ 696).